মোহাম্মদ মোদাব্বের, ও মোহাম্মদ ওয়াজেদ আলী। এই বিতর্ক স্টেটসম্যানের পাতায় কয়েকদিন ধরে. চললো । পরে সম্পাদক মিঃ ওয়ার্ডসওয়ার্থ এক দীর্ঘ সম্পাদকীয় লিখে এই বিতর্কের অবসান ঘটালেন। তার মতে কোন একটা ভাষার মধ্যে অন্য ভাষার শব্দ প্রবেশ করবে কিনা তা লেখকের ক্ষমতার উপর নির্ভর করে। যে সাহিত্যিকরা অন্য ভাষার শব্দ সম্পদ চয়ন করে নিজের ভাষার মধো মিশিয়ে দিতে পারবেন তিনি তত বড় শক্তিশালী সাহিত্যিক । নিজের সাহিত্য ভাণ্ডার এমনি করে পূর্ণ করেছেন ইংরেজী সাহিত্যিকরা, তারা ডাকাতের মতো অন্য ভাষার সুন্দর শব্দ গুলি এক রকম কেড়ে এনেছেন নিজেদের সাহিত্যকে সমৃদ্ধ করার জন্য । কাজেই, কোন ভাষায় অন্য কোন ভাষার শব্দ অনুপ্রবেশ করবে কিনা তা নিয়ে বিতর্ক সুবুদ্ধির পরিচায়ক নয় । এই প্রবন্ধ লিখে সম্পাদক বিতকের অবসান ঘটালেন । হিন্দু সাহিত্যিক বন্ধুগণ ও আর উচ্য-বাচ্য করেন নি। অবশ্য এই ঘটনার পর লক্ষ্য করা গেছে যে, অচিন্ত্য ও প্রেমেন্দ্র মিত্র তাদের লেখায় হর- হামেশা উর্দু ও ফারসী শব্দ ব্যবহার করতে শুরু করেছেন । রেনেসা আন্দোলন পরিপূর্ণ রূপ নেওয়ার মৃহন্তে ভারত ভাগ হল। কাজেই পশ্চিম বঙ্গের বুদ্ধিজীবিদের মধ্যে রেনেসা আন্দোলনের পর্ব বঙ্গে অপরিহার্যতা পুরোপুরি ব্যাখ্যা করার আর সূযোগ হলো না। আগমন মুসলমান সাহিত্যিকরা দুই একজন ব্যতিত সবাই দলে দলে পূর্ব বঙ্গে হিজরত করলেন । তবে যারা সাংস্কৃতিক স্বাতন্তে বিশ্বাসী ছিলেন না তারা তদের সে বিশ্বাস হারান নি। পূর্ব-বঙ্গে আশার পর সকল দল ও মতের সাহিত্যিকর৷ এক গুরুতর সংকটের সম্মুখীন হলেন। নতুন রাস্ট্রের যারা কর্ণধার তারা যেন সাহিত্যিকদের কর্নধারণ করে শেখাতে লাগলেন যে, সাহিত্য বাংলা হরফে লেখা চলবে না। পাকিস্তানের অবাঙালী ম্রববীরা এ সম্পর্কে বিশেষ কিছু উচ্য-বাচ্য করেননি তবে কেন্দ্রীয় সরকারের বাঙালী মন্ত্রী ও টাউটগণ এই উত্তট পরিকল্পনার জন্য দায়ী বলে জানা গিয়েছিল । সরকারী মহলের উপর তলার খামখেয়ালীপনায় সাহিত্যিক মহল স্তম্ভিত হলো, তাদের স্থষ্টির প্রত্রবণ মর্ভুমির বালুতে মিশে শুকিয়ে গেল। অনেকে ২৯৮ ইতিহাস কথা কয় www.icsbook.info
— পৃষ্ঠা ৩০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।