ইতিহাস কথা কয় মুদাব্বের ফাউন্ডেশন
/ ৩৫৪
📝 লেখা 📖 পিডিএফ

কেন্দ্র করে পূর্ব পাকিস্তান রেনেসা সোসাইটি নামে একট নতুন সাহিত্য সংস্কৃতি সংস্থার গোড়াপত্তন করা হলো। একজন আহবায়ক সহ এগারো জন প্রতিষ্ঠাতা. সদস্য নিয়ে পূর্ব “পাকিস্তান রেনেসা সে।সাইটি গঠিত হয়। এদের নাম উদ্ধৃত করা হলো ঃ আবুল কালাম শামসূদ্দিন, মৃহন্মদ হাবিবুল্লাহ বাহার, মুজিবর রহমান খা ( কনভেনর ), টৈয়দ সাদেকুর রহমান, মোহাম্মদ খায়রুল আনাম খা, মোহাম্মদ মোদাব্বের, আবদুল হাই, জহর হোসেন চৌধুরী, আনোয়ার হোসেন, ডাঃ ফজলুল করিম খা, মোশাররফ হোসেন । এই রেনেসা আন্দোলন শুরু হওয়ার সংগে সংগে শুধু মুসলমানদের মধ্যে নয়, গণতন্ত্রে বিশ্বাসী হিন্দুদের মধ্যেও বেশ সহানূভূতি সূচক সাড়া পাওয়া গিয়েছিল। এর আগে স্বাধীনতা আন্দোলন বলতে বুঝানে। হতো সমগ্র ভারতের স্বাধীনতা । কিন্ত পাকিস্তান আন্দোলন শুরু হওয়ার পর থেকে এটা স্পষ্ট হয়ে উঠে যে, ভারত একটা দেশ নয়, একটা উপমহাদেশ । এবং ভারতের অধিবাসীরা সামগ্রীকভাবে একটা জাতি নয়, বিভিন্ন জাতির একটা মহাসমাবেশ ক্ষেত্র। এবং ংখ্যালঘু জাতি হিসাবে তাদের একটি আবাসভূমি দাবী করার সংগত কারন আছে । দশকোটি মুসলমানের একটা বিরাট জাতি একটা দেশের একটি সংখ্যালঘ সম্প্রদায় হয়ে থাকবে; এটা অবাস্তব ও অযষোক্তিক। 'হিন্দু-মুসলমানের জীবন ধারায় প্রভেদ সীমাহীন, সামাজিক ব্যাপারে এই দুই জাতির একত্র সমাবেশ দেখানো অচিন্তনীয়, সেখানে এই দৃইয়ের একটি মিলিত জাতির আশা আকাশ কুসুম বললে অত্যুক্তি হয় না। ২৯৪ ইতিহাস কথা কয় www.icsbook.info

— পৃষ্ঠা ৩০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।