সম্প্রদায়ের নিকট এই দুটি পত্রিকা বিশেষভাবে জনপ্রিয় হয়ে ছিল। তবে মাসিক পন্্িকাগুলির মধ্যে নাসিরুদ্দীন সম্প(দিত “সওগ।ত' সবার আগে প্রকাশিত হয় এবং মুসলিম জাতির মধ্যে সাহিত্য ক্ষেত্রে বৈপ্লবিক চেতনার স্থষ্টি করে ১৯১৮ সালে এর জন্মের পর থেকে । মোটের উপর ১৯২০ সাল থেকে ১৯৪২ সাল পর্য্যন্ত সময়টাকে আমরা নজরুল যুগ বলতে পারি। কারন এই সময়ে হিন্দু-মুসলমান নির্বিশেষে সকলের কাছে নজরুল গ্রহণযোগ্য হয়েছিলেন, তার অন্যতম কারণ নজরুলের বিপ্লবী ভূমিকা । কবি রবীন্দ্রনাথের কালজয়ী প্রতিভাও এই সময়ে ম্নান হয়ে পড়েছিল নজরুলের বিদ্রোহাত্মরক কবিতার জন্য। বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির কথায় ফিরে আসা যাক । ১৯৩৮ সাল পৰ্য্যন্ত সমিতি তার ভুমিকা স্চ্ঠুভাবে পালন করেছে, কিন্ত এর পর থেকে সমিতি রাহ্গ্রস্ত হল। জনৈক পশু-ক্লেশ নিবারনী ইনস্পেক্টর ষড়যন্ত্র করে সমিতিকে কজ্জা করে ফেললো, ফলে সাহি- ত্যিকরা সমিতি ত্যাগ করে একটা নতুন প্রতিষ্ঠান গঠন করেন। এই প্রতিষ্ঠানের নাম দেওয়া হল সাহিত্য-সংসদ । জনাব নাসির আলী বি-কম এই সমিতির প্রথম আহবায়ক হলেন । অন্যান্য যারা কমি- টিতে এলেন তারা হলেন জনাব আবুল কালাম শামস্দ্দীন, মওলবী আয়নূল হক খা, মোহাম্মদ মোদাব্বের, খান মৃহম্মদ মঈনৃদ্দীন, খালেক- দাদ চৌধুরী, মওলানা মুস্তাফিজুর রহমান, কবি ফররুখ আহ মদ, প্রভৃতি । এদের পরে আরেকজন শক্তিমান কবির আবির্ভাব ঘটে, ইনি কবি আহ সন হাবিব, শওকত ওসমান ও আব্রুশদ মতিন্দ্দীন এই সময় সাহিত্যক্ষেত্র আবির্ভূত হলেন। শওকত ওসমানের আসল নাম আজিজুর রহমান । সাহিত্য সংসদ যখন খুড়িয়ে খুঁড়িয়ে চলছিল তখন অবিভক্ত ভারতে রাজনীতির ডামাডোল শুরু হলো। ১৯৪০ সালে লাহোরে পাকিস্তান প্রস্তাব গৃহীত হওয়ার ফলে ম্সলিম সাহিত্যিক সমাজে একটা নতুন চিন্তা ভাবনার কারন স্চ্টি হলো । পাকিস্তান যেমন সংখ্যা লঘৃদের আত্মনিয়ন্ত্রণের দাবি তেমনি বাংলা সাহিত্যেও মুসলমানদের জাতীয় আদর্শ ও এ্তিহ্যের সংরক্ষণের দাবির প্রয়োজনীয়তা অনুভূত হলো। এই অনুভুতির ফলে ১৯৪৩ সালের গোড়ার দিকে দৈনিক আজাদকে ইতহাস কথা কয় ২৯৩ www.icsbook.info
— পৃষ্ঠা ৩০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।