কোটী টাকা খণী ছিল। মহাজনী বিলোপ করার জন্য মন্ত্রীসভা যেমন উদ্যোগী হয়েছিল; তেমনি হিন্দু-মুসলমান জমিদাররা যাতে মহাজনী বিলোপ আইন পাশ হতে না পারে সেজন্য সদস্য ভাঙানোর কাজে ব্যাপৃত হন। কবি মোজাম্মেল হক স্বয়ং আমাকে বলেছিলেন যে, এই জঘন্য কাজে অগ্রনী ছিলেন নওয়াব মোশাররফ হোসেন ও দেবী প্রসাদ খৈতান। হক মন্ত্রীসভা প্রথম ক্ষমতায় আসার সংগে সংগে মহাজনী বিলোপ আইন পাশ করা হয়। এর পর পাশ করা হয় কলকাতা কর্পোরেশন সংশোধন আইন । এতে চাকুরীতে মুসলমান- দের শতকরা ২৫টি আসন সংরক্ষিত করা হয়। প্রাদেশিক পর্যায়ে সাধারণ চাকুরীতে মুসলমানদের শতকরা ৫০টি আসন সংরক্ষনের ব্যবস্থা করা হয়। হুইপ হিসাবে কবি এই কাজগুলি করার নেতৃত্ব দিয়ে ছিলেন সন্দেহ নেই। কবি মোজাম্মেল হক ফজলুল হক সাহেবের ভক্ত ছিলেন, কিন্তু হক সাহেব যখন প্রোগ্রেসিভ মন্ত্রীসভা গঠন করেন তখন অন্য ছয়জন সদস্যসহ কবি মোসলেম লীগে যোগদান করেন। কেবলমান্তর হাশেম আলী খা ও সৈয়দ আফজাল বরিশাল জেলার এই দুই জন মান্র হক সাহেবের সংগে ছিলেন। এর পর কবি মোজাম্মেল হককে আমরা সাহিত্য ক্ষেত্র থেকে হারিয়ে ফেলি। জানা যায়, তার অনেকগুলি বইয়ের পাণ্ডুলিপি আছে প্রকাশের কোন ব্যবস্থা হচ্ছে কিনা জানা যায়নি। বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির গোড়া পত্তনের পর এই সমি- তিকে কেন্দ্র করে বহু সাহিত্যিকের আবির্ভাব ঘটেছিল, সাহিত্য পন্ত্রিকাও প্রকাশিত হয়েছিল। এয়াকুব আলী চৌধুরীর ভাই রওশন আলী চৌধুরীর সম্পাদনায়“ সহচর ** পান্রকা এবং ১৯২০ সালের এপ্রিল মাসে “মুসলিম ভারত’ প্রকাশিত হয় । এর ও কয়েক বছর পরে কবি বেনজীর আহমদ ও ফজনুল হক সেলবষীর নেতৃত্বে ‘ নওরোজ " নামে একটী প্রথম শ্রেণীর মাসিক পন্রিকা প্রকাশিত হয় । এম্সলিম ভারত * ও “নওরোজে" কবি নজরুলের কবিতা ও গল্প নিয়মিত প্রকাশিত হতে থাকে! শুধু মুসলমান সমাজে নয়, হিন্দু মুসলমান নিবির্বশেষে সকল ২৯২ ইতিহাস কথা কয় www.icsbook.info
— পৃষ্ঠা ৩০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।