হয় তাতে কবি মোজাশ্মেল হক বক্ততা করার জন্য আমন্ত্রিত হয়ে ছিলেন । এই সম্মেলনের সভাপতি ছিলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায় । সম্পাদক ছিলেন পৃথিবীর ইতিহাস লেখক দৃর্গাদাস লাহিড়ী । সম্মেলনে মুসলমান সাহিত্যিকদের মধ্যে আমন্ত্রিত হয়েছিলেন, মৃহশ্মদ শহীদ্ল্লাহ, মুজাফফর আহমদ, শান্তিপুরের মোজাম্মেল হক প্রমূখ আটজন মৃসলমান লেখক ৷ এটাই প্রথম বঙ্গীয় সাহিত্য সম্মেলনে মুসলম'নরা যোগদানের সুযোগ লাভ করেন। বঙ্গীয় সাহিত্য সম্মেলনে মুসলমান সাহিত্যিকদের বিশেষ সম্মান দেখানো হয় তাদের মঞ্চে আসন প্রদান করে । এর ফলে ‘ভারতবর্ষ’ সম্পাদক জলধর সেন প্রমূখ অনেক বিখ্যাত হিন্দু সাহিত্যিককে মঞ্চে জায়গা দেওয়া সম্ভব হয়নি । এই সম্মেলনে কবি মোজাম্মেল হক *'মিলনগীতি' নামক একটী কবিতা পাঠ করেন। জলধর সেন মহাশয় তরুণ কবি মোজাম্মেল হককে বুকে জড়িয়ে ধরে বললেন মোজাম্মেল, তুই কি বাণী আজ শুনাইলি। এই মিলন গীতি মাসিক *ভারতবষে” ছাপা হয় । সন্ধ্যায় সকল সাহিত্যিককে সম্বর্ধনা জানানো হয়। এই সম্বর্ধনা সভায় স্যার আশুতোষ মুখোপাধ্যায় কবি মোজাম্মেল হককে কারমাইকেল হোস্টেলের সূপারিণ্টেণ্ডেন্ট পদে নিয়োগের কথা ঘোষণা করেন। ১৯১৮ খৃষ্টাব্দে বঙ্গীয় মৃসলমান সাহিত্য সমিতির মূখপত্র ত্রৈমা।সক হিসেবে প্রকাশ লাভ করে। কবি নজরুলের “ ক্ষমা “ কবিতা সাহিত্য পত্রিকায় প্রথম ছাপা হয়। ‘হেনা ‘ নামে নজরুলের একটী ছোট গল্প ও ছাপা হয়। ক্ষমা কবিতাটীর নাম বদলে “মৃন্তি' নাম দিয়ে প্রকাশিত হয়েছিল। নজরুলের এই কবিতা পড়ে বিখ্যাত সমালোচক সুরেশ সমাজপতি লিখেছিলেন, বাংলা সাহিত্যে এক বিজ্ময়কর প্রতিভার আবির্ভাব ঘটলো । ১৯৩৬ সালের পর থেকে কবি মোজাম্মেল হক রাজনীতিতে সক্রিয় ভাবে জড়িয়ে পড়েন। প্রথম লীগ-গ্রজা কোয়ালিশনে তিনি প্রজা-পাটীর হুইপ ছিলেন। এমন এক সময় ফজলুল হক সাহেব মন্ত্রীসভা গঠন করলেন যখন মুসলমান প্রজা-খাতকরা হিন্দু মহাজনদের নিকট ৪৫০ ইতিহাস কথা কয় ২১৯১ www.icsbook.info
— পৃষ্ঠা ৩০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।