কান আমি” অবিলম্বে গঠন কর! হবে। ‘যুগান্তর’, দলের প্রায় সব কমীই “হিন্দুস্তান রিপাবলিকান আর্মি”তে যোগদানের ইচ্ছা জানিয়েছে। সৃভাষচন্দ্র আরো বলেন, “যুগান্তর” দল তার পূরাতন সনাতনী এঁতিহা এখনও পুরোপুরি বিসর্জন দিতে পারেনি, মুসলমানরা সে জন্য এই পরিবেশে আমাদের সঙ্গে মিলতে পারছে না । এই জন্য সব গোৌড়ামী বিসর্জন দিয়ে সর্বভারতীয় ও সার্বজনীন প্রতিষ্ঠান গঠনের প্রয়োজনী- মতা দেখা দিয়েছে । ধর্ম ব্যক্তিগত বিশহ্ব।স, রাজনীতি সার্বজনীন সংগ্রামী নীতি ! এই সভায় কয়েকটি আঞ্চলিক “সেল” গঠন করা হল। প্রত্যেক “সেল"* কেন্দ্রীয় হাইকমান্ডের সঙ্গে পরামর্শ করে তাদের কার্যক্রম ঠিক করবে । তবে অচিরে একটি সর্বভারতীয় কর্মসূচী দেয়া হবে। সভায় আরো ঠিক হলো যে, কংগ্রেসের অধিবেশন শুরু, হবে কবি নজর.লের “দুর্গম গিরি কান্তার মর.” গান দিয়ে । সমাপ্তি সঙ্গীত হবে নজর,লের “চল চল চল” গান। সুভাষচন্দ্র বলেছিলেন, অবাঙগালী নেতারা আপত্তি করেছিল। কিন্তু যখন বললাম, আপত্তি করলে কংগ্রেসের অধিবেশন পন্ড করে দেব, তখন ওরা রাজী হল। এই সভায় প্রত্যেক কমা হাতের আঙ্গুল কেটে রক্ত বের করে স্বাক্ষর দিল দলের শপথন।মায় । তারপর কবি নজরল শপথনামা পাঠ করতে লাগলেন । এরপর কবি নিজের লেখা “টলমল টলমল পদভরে”’ গানটি গেয়ে সভা ভঙ্গ করলেন। কর্মীরা একে একে সুভাষ ও নজর.লের সঙ্গে করমর্দন করে বিদায় নিল। আমি করমর্দন করতে গেলে কবি আমার হাত ধরে বললেন, একে দিয়ে কি কাজ হবে, সুভাষ ! সুভাষচন্দ্র হাসতে হাসতে বললেন, “গায়ে ওর জোর নেই সত্যি, কিন্ত বুদ্ধি আছে, ওটাই কাজে লগাবো।” উভয়েই হাসতে লাগলেন। ৩০শে ডিসেম্বর কংগ্রেসের অধিবেশন । উদ্বোধনী সঙ্গীত হিসেবে “দৃর্গম গিরি” গানটি দীপক চৌধুরীর পরিচালনায় এবং নজরদলের নেতৃত্বে গাওয়৷ হয়েছিল। ইতিহাস কথা কয় ২৯ www.icsbook.info
— পৃষ্ঠা ৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।