ইতিহাস কথা কয় মুদাব্বের ফাউন্ডেশন
/ ৩৫৪
📝 লেখা 📖 পিডিএফ

১৯২৬ সালে দু'বছরের জন্যে প্যারীস বিশ্ববিদ্যালয়ে গিয়ে ফরাসী ভাষায় গবেষণা করে “ডক্টর অর লিটারেচার ” ও “ ডিপ্লোমা ইন- ফনেটিকস্” নিয়ে ফিরে এলেন এবং তখন থেকে পরিচিত হলেন “ডক্টর শহীদুল্লাহ * নামে । ১৯২৮ থেকে ১৯৬৭ সাল এই চল্লিশ বছর ডক্টর শহ'দুল্লাহর জীবন বিচিত্র প্রতিভায় সমূজ্জ্রল। তিনি এই স্দীর্ঘকাল বহ শিক্ষা, সাহিত্য সংস্কৃতি, যুবক, ছাত্র, শিক্ষক সন্মিলনীতে ভাষণ দিয়েছেন । ধশীয়িস ডায় যোগ দিয়েছেন, মিলাদ মহফিলে বক্তব্য রেখেছেন । উলেমা প্রতিনিধি দলে চীন ভ্রমণ করেছেন । পবিত্র হজ্জ করেছেন । করাচীতে বিচু দিন বসবাস করে উর্দূ অভিধান সম্পাদনা করেছেন / বাঙলা একা- ডেমীর আঞ্চলিক ভাষার অভিধানের সম্পাদনায় আত্মনিয়োগ করেছেন । মাঝে কিছু দিন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলে সেখানে গিয়ে বাংলা ও সংস্কৃত বিভাগ তথা কলা অন্ষদ চালু করেছেন বিভাগীয় প্রধান ও অন্ষদের জীবনের মর্যাদা নিয়ে। নিজ সাহিত্য সাধনার বিচিত্র সম্তারে এ সময়ে প্রকাশিত হয়েছে একদিক হাফিজ, উমর খৈয়্যাম, বিদ্যাপতি ও ইকবালের কাব্যন্বাদ, ছোট গল্পের বই রকমারী, গবেষণা কর্মের অনবদ্য অবদান বাংলা ভাষার ইতিবৃত্ত, বাংলা সাহিত্যের ইতিহাস, বৃডিস্ট মিস্টিক সংস্ক.তি ( বৌদ্ধ গন), ইসলাম প্রসঙ্গ প্রভৃতি পুত্তকসমূহ। বাংলা ভাষার প্রকৃত একটি ব্যাকরণের জন্য সুদীর্ঘ প্রায় অর্ধশতাব্দীকাল ধরে বিভিন্ন সময়ে রূবীন্দ্র- নাথ, রামেন্দ্র স্ন্দর ভ্ত্রিবেদী, হরপ্রসাদ শাস্ত্রী প্রমূখ যে বক্তব্য রেখেছিলেন সেরূপ একটা ব্যাকরণ তিনি প্রনয়ন করেছিলেন । তার বাঙালা ব্যাকরণ ১৩৪২ সালে প্রথম প্রকাশিত হয় এর পূর্বে আর কেউ এরূপ উল্লেখযোগ্য বাংলা ব্যাকরণ প্রনয়নের প্রচেষ্টা করেননি । লোক সংস্কৃতি বিষয়ক ইউনেস্কো প্রকল্পে প্রনীত “ ট্রেডিশনাল কালচার অফ ইস্ট পাকিস্তান ”* তার উল্লেখযোগ্য অবদান । এই চারযুগের বিভিন্ন সময়ে ঢাকার মৃসলিম সাহিত্য সমাজ ও পূর্ববঙ্গ সাহিত্য সমাজ, এশিয়াটিক সোসাইটী, ইসলামিক একাডেমী, বাংলা উন্নয়ন বোড? প্রমূখ প্রতিষ্ঠান তার প্রেরনায় পরিচালিত হয়েছে, ২৮৬ ইতিহাস কথা কয় www.icsbook.info

— পৃষ্ঠা ২৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।