ইতিহাস কথা কয় মুদাব্বের ফাউন্ডেশন
/ ৩৫৪
📝 লেখা 📖 পিডিএফ

ব্যানাজাঁর সমর্থক পন্রিকাগুলোতেও নিন্দা করা হয়েছিল এ ঘটনার। শহীদ্‌ল্লহর নাম সারা ভারতে ছড়িয়ে পড়ল । কলকাতা বিশ্ববিদ্যালয়ের কর্ন ধার স্যার আশুতোষ মুখোপাধ্যায় হালে পানি না পেয়ে “কম্পরেটিভ ফাইলোলজী”” বা তুলনামূলক ভাষাতত্ব বিভাগ খুললেন। শহীদ্ল্লাহ, তদানীন্তন ইম্পিরিয়াল লাইব্রেরীতে গড়া- শুনা করতে গিয়ে ভাষাবিদ হরিনাথদের নজরে পড়েছিল তার পরামর্শে এম,এ*তে এই নতুন বিষয় নিয়ে পাশ করে তদানীন্তন বুটিশ সাম্রাজ্যের প্রথম শিক্ষাথী'র গৌরব অর্জন করে । ভাষাতত্ব নিয়ে পাশ করে চাকরী কর।র স্যোগ তেমন হল না। আইন পড়ে মফঃস্বল শহর বসিরহাটে আইনজীবী হল শহীদ্‌ল্লাহ্‌ । কিন্তু সাহিত্য শিক্ষা অঙ্গনে তার মন পড়ে রইল। কলকাতায় যেখানে আছে বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি, বঙ্গীয় সাহিতা পরিষদ ও অন্যান্য প্রতিষ্ঠান ! ১৯১১ সালে বঙ্গ ভঙ্গ রহিত যখন হয় এবং বাংলার হিন্দু সমাজের উল্লাস যখন মুসলমান সমাজকে হীনমন্যতায় মৃহ্যমান করল তখন ১৯১১ সালের ৪ঠা সেপ্টেম্বর কলকাতায় স্থাপিত হয়েছিল বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি এবং প্রতিষ্ঠাতা সম্পাদকের দায়িত্ব অর্পিত হয়ে ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের এম-এ এবং বি,এল ক্লাশের ছাত্র মুহম্মদ শহীদুল্লাহ র উপর । নবীন সাহিত্যরথী শহীদৃল্ল।হ্‌ ১৩২৩ সালে যশোহর- খুলনা সিদ্দিকিয়া সাহিত্য সমিতির ৮-ম অধিবেশনে বলেছিলেন" বাঙালী মুসলমান’ ' যদি তুমি জড়জগতের নায় বসিয়া থাক, তবে বাঙ্গলার বক্ষে তোমার স্থান নাই। জাননা কি যোগ্যতমের রক্ষাই প্ররুতির নিয়ম £ তোমাকে বড় হইতে হইবে । তোমাকে তোমার অগ্রজের সমান হইতে হইবে । আমাদিগকে বড় হইতেই হইবে । বড় গাছের তলায় ছে৷ট গাছের মত যদি আমরা শুকাইয়া মরিতে না চাই, তবে আমাদিগকে বড় হইতেই হইবে : এই বড় হইবার জন্য সাহিত্য চাই। শুধু অলস বেকার হয়ে সময় কাটাইবার জন্য নহে, বড় হইবার জন্য সাহিত্য চাই। বাঙ্গালীজাতি মুসলমানের ভবিষ্যৎ স্বপ্নদ্রম্টা এ উদ্পদীপনাময় বাণীতে উদ্বদ্ধ হ'ল সেকালের সাহিত্যসেবীরা । জন্ম হ'ল বঙ্গীয় মূসলমান ২৮৪ ইতিহাস কথা কয় www.icsbook.info

— পৃষ্ঠা ২৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।