ইতিহাস কথা কয় মুদাব্বের ফাউন্ডেশন
/ ৩৫৪
📝 লেখা 📖 পিডিএফ

ব্যবসায়িক এবং রাজনৈতিক ক্ষেত্রে যেমন মুসগমানরা পিছিয়ে পড়েছিল, সাহিত্য সাংস্কৃতি ক্ষেত্রেও তেমনি তারা পিছিয়ে গেল। বেশ কিছুকাল পরে মোহগ্রস্ত মুসলমান সমাজ চোখ মেলে বুঝল যে, বাংলা সাহিত্য বাংলা ভাষা-ভাষী সবারই । কিন্তু যে সাহিত্য তাদের সামনে উপস্থাপিত করা হয়েছে, তাতে মূসসমান জীবন ও সংস্কৃতির কোনো সন্ধান পাওয়া যায়নি । প্রতিবাদ মৃখর বাঙ্গালী মুসলমান বলেছিল যে, হিন্দু-মূসলমানের মিলিত সংস্কৃতির প্রতিচ্ছবি যে সাহিত্যে নেই তা কখনও গোটা বাংলার সংস্কৃতি হতে পারে না। বরং এটাকে বলা যায় একের সংস্কৃতি অপরের ঘাড়ে চাপিয়ে দেওয়ার মধ্যযুগীয় মনোভাব । উনিশ শতকের শেষভাগে মুসলিম সমাজে নবজাগরণের যে উন্মেষ ঘটে ছিল তার ফলে মুসলিম সমাজে ধীরে ধীরে নবতর সাহিত্য সৃষ্টি হতে লাগল । এই সময় এক অসাধারণ প্রতিভাধর লেখকের অভ্যুদয় ঘটল । তিনি “বিষাদ সিক্ধুর' লেখক মীর মোশাররফ হোসেন । বঙ্কি মচন্দ্র যখন সাহিত্য গগনে দীগ্তসূর্যের মত বিরাজ করছিলেন সেই সময় মীর মোশাররফ হোসেনের আবির্ভাব এক বিস্ময়কর ঘটনা । মীর মোশাররফ হোসেন শুধু “বিষাদ সিন্ধু" লিখেই সাহিত্য ক্ষেত্রে অমরত্ব লাভ করতে পারতেন কিন্তু এ ছাড়াও তিনি “গাজী মিয়ার বোস্তানী” রচনা করেন। মোশাররফ হোসেনের আরও ৩৫ খানা গ্রন্থের সন্ধান পাওয়া যায়। মুসলিম সমাজ জীবনের অন্ধকার যুগে আলোর দীপ্ত মশাল জ্যুলিয়ে ছিলেন - মীর মোশাররফ হোসেন । মীর মোশাররফ হোসেনের পর থেকে মুসলিম সমাজ জীবনে যে নবজাগরণের দীপ্ত পদধ্বনি শোনা গেল তাতে আশার আলো দেখতে পেলো মুসলিম সমাজ | বিংশ শতাব্দীর গোড়ার দিকে অসাধারণ প্রতিভাবান সাহিত্যিক একরাম উদ্দিন আবিভূত হলেন তার সার্থক উপন্যাস *কাচ ও মনি” নিয়ে। সংগে সংগে অ।বিভূত হলেন সার্থক জীবন শিল্পী কাজী এমদাদুল হক। তার বিখ্যাত উপন্যাস “আবদুল্লাহ্‌ '” , এর পর শুরু হলো একটি নব-জাগ্রত জাতির অবিচ্ছিন্ন গতিধারা । বিংশ শতাব্দীর প্রথম থেকেই যে সব সাহিত্যিক আমাদের জাতীয় সাহিত্যকে সমৃদ্ধ করতে এগিয়ে এসেছিলেন তাদের কয়েকজনের নাম এখানে উল্লেখ করব । এরা হলেন, শেখ আব্দুর রহিম, শেখ ফজলুল ২৮২ ইতিহাস কথা কয় www.icsbook.info

— পৃষ্ঠা ২৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।