| আঠারো ৷৷ বাংলা সাহিত্যে মুসলমানদের স্থান সম্পর্কে যদি আলোচনা করা যায়, তাহলে দেখা যাবে যে উনবিংশ শতাব্দীর প্রথম ভাগ পর্যন্ত পুথি সাহিত্যে বাংল! সাহিত্যে মুসলমানদের দান ছিল বেশ উল্লেখযোগ্য । কিন্তু সে গুলি মুসলমান কোথাও বা সুফিবাদ এবং কোথাও বা পীর পূজা এবং অনেক জায়গায় অন্ধবিশ্বাস ও কুসংস্কারের ভিত্তিতেই গড়ে উঠেছিল । কিন্তু উনিশ শতকের মাঝামাঝি আধুনিক বাংলা সাহিত্যের যুগ শুরু হলো । সেখানে দেখা গেল যে, মুসলমানদের মধ্যে বাউল গান সংখ্যাগরিষ্ঠ মুসল- মানদের মধ্যে সীমাবদ্ধ রয়েছে । এই গান মুসলমানদের সংসার বিমৃখতার দিকে টেনে নিয়ে যাচ্ছে অথচ আধুনিক শিক্ষায় শিক্ষিত হিন্দু সমাজের সাহিত্যিক গোষ্ঠি ইংরেজী সাহিত্যের সুধার সমুদ্র হতে অমৃত মন্হন করে বাংলা সাহিত্যকে সম্দ্ধ করেছে । মাইকেল থেকে শুরু করে বঙ্কিম, রবীন্দ্রনাথ এবং আরও শত শত ছোট বড় সাহিত্যিক যে সাহিত্য সৃষ্টি করেছেন, তা প্রধাণতঃ কোলকাতা কেন্দ্রীক কিন্তু সাহিত্যিকগণ এটাকেই গোটা বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি বলে ঘোষণা করেছিলেন । এর ফলে মুসলমানদের প্রায় আটশো বছরের সাংস্কৃতিক এঁতিহ্যকে বেমা- ল্্ম অস্বীকার করে বসল । অস্বীকার করার উপায় নেই যে সাহিত্যক্ষেন্ত্রে বিশেষ করে আধুনিক সাহিত্যের ক্ষেত্রে মুসলমানদের পিছিয়ে থাকার কারণ, ইংরেজী শিক্ষার প্রতি মুসলমানদের অপরিসীম ঘৃণা । আঠারোশো সাতান্ন সালের সিপাহী বিপ্রবের পর থেকে মুসলমানরা সর্বহারার জাতিতে পরিণত হলো । তারা ইংরেজদের ভাষা শিখবে না, ইংরেজী সাহিত্য পড়বে না, এই ছিল তাদের সংকল্প এটা স্বাভাবিক বিজয়ী জাতির প্রতি বিজিত জাতির এই যে অসহযোগিতা, একে বলা যায় এক ধরণের সাংস্কৃতিক প্রতিরোধ কিন্তু এই প্রতিরোধের ফলে সামাজিক ১৮ www.icsbook.info
— পৃষ্ঠা ২৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।