কিছুট। ক্ষমতা রাম্ট্রনায়কের হাতে রাখা প্রয়োজন । বারবার মন্ত্রীসভা ভাঙাগড়ার দ্বারা আর যাই হোক, দেশের অগ্রগতি ব্যাহত হয়। স্থিতিশীলতা আসার পর বর্তমান সরকারকে পার্লামেন্টারী গণতন্ত্রের পথে অগ্রসর হতে হবে । কারণ দেশ সেভাবেই আগাগোড়া চলে এসেছে। রাজনৈতিক দলসমূহ বিলোপ করা হয়নি । এটাই পূর্ণ গণতন্ত্রে উত্তরণের আলামত বলা যায় । তবে তা কতদিনে, কত দেরিতে সেটা ভবিষ্যতই বলতে পারে । রাম্ট্রপতি জিয়া আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের মান অত্যন্ত ব্বদ্ধি করেছেন, একথা বিদেশের পত্র পত্রিকায় স্বীকৃত । এদেশের সংসদের বিরোধী দলপতি খান এ, সবুর যা বলেছেন, তার উল্লেখ করে এই বিষয়ের সমাঞ্তি ঘোষণা করছি ঃ প্রবীণ পার্লামেন্টারিয়ান মুসলিম লীগ (সবূর) নেতা জনাব খান এ সবুর প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পররস্ট্র নীতির সাফল্যের প্রশংসা করে বলেছেন যে, প্রেসিডেন্ট জিয়া মুসলিম জাহানের কাছে বাংলাদেশের ভাবমূৃতি যেভাবে তুলে ধরেছেন এর অগে অন্য কেউ তা এভাবে তুলে ধরতে পারেননি ৷ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যপদ লাভ বাংলাদেশের জন্য কম কৃতিত্ব নয়। তিনি আরো বলেন যে, তায়েফে অনুষ্ঠিত ইসলামিক শান্তি শীর্ষ সম্মেলনে গঠিত ইসলামিক শান্তি মিশনে সদস্য পদ লাভ গৌরবের বিষয় । প্রেসিডেন্ট জিয়াকে তিনি এজন্য ধন্যবাদ জানান। জনাব খান এ সবুর বলেন, আমি প্রেসিডেন্ট জিয়ার শুধু সমালোচনাই করি না, তার গঠনমূলক কাজের প্রশংসাও করি । ২৮০ ইতিহাস কথা কয় www.icsbook.info
— পৃষ্ঠা ২৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।