ইতিহাস কথা কয় মুদাব্বের ফাউন্ডেশন
/ ৩৫৪
📝 লেখা 📖 পিডিএফ

১৯৮০ সালের ২১শে ফেব্য়ারী তারিখে জিয়ার দ্বিতীয় বিপ্লবের ডাক এল নিরক্ষরতার বিরুদ্ধে অভিযান। দেশের সকল স্তরের মান্ষরা নিরক্ষ রদের লেখাপড়া শেখানোর কাজে আত্মনিয়োগ করলো । প্রেসিডেন্ট আশা করেন যে, আগামী পাচ বৎসরের মধ্যে বাংলাদেশ থেকে নিরক্ষ- রতা দূর হবে । বাংলাদেশের কল্যানকামী মানুষদের যদি আন্তরিকতা থাকে তাহলে প্রেসিডেন্ট জিয়ার এই আশা পূর্ণ হওয়। অসম্ভব নয়। কোন কোন রাজনৈতিক দল বলে থাকে জিয়া ক্ষমতা লোভী । এ সম্পর্কে সত্য মিথ্যা নির্ধারণ না করে বলা যায় যে রাজনৈতিক দল মাত্রই ক্ষমতা লোভী । তবে কেউ ক্ষমতায় থেকে দেশের অকল্যাণ ডেকে আনে, আবার কেউ ক্ষমতায় থেকে দেশকে উন্নতির পথে নিয়ে যায় । ১৯৮১ সাল পর্যন্ত প্রেসিডেন্ট জিয়াকে মানুষ দেশ প্রেমিক হিসেবেই জেনেছে । তার ব্যক্তিগত চরিত্র সম্পর্কে বলা যায় তিনি নির্লেভ, নীতিপরায়ণ । প্রেসিডেন্ট হিসেবে তিনি জনগণের সঙ্গে যে যোগাযোগ সৃষ্টি করছেন, তা ইতিহাসের বিষয়বস্তু হয়ে থাকবে । কোন দেশের কোন রাস্ট্রনায়- কই গ্রাম গঞ্জে, পল্লীতে এত মানুষের সংগে এর আগে মিশেছেন বলে ইতি- হাসে পাওয়া যায় না। জিয়া জনগণকে ভালবাসেন, তাই তার লক্ষ্য জনগণের সঙ্গে ঘনিষ্ট সংযোগ ॥ এই সংযোগ তিনি রক্ষা করে চলেছেন । তবে একথাও সত্য জনগণের ভাগ্য উন্নয়নের চাবি কাঠি অর্থনৈতিক পরি- স্থিতি । তার উন্নতির বদলে অবনতি ঘটছে । এটাই আশঙ্কার কারণ ! তবে গণসংযোগের ব্যাপারে জিয়া নিজেই একটি ইতিহাস সৃষ্টি করলেন । গণতন্ত্রমণা জনগণ বলে থাকেন, রাষ্ট্রপতি জিয়া গণতন্ত্রের উত্তরণের কথা বলেন, কিন্তু কেন এখনো পার্লামেন্টারী প্রথার প্রবর্তন করছেন না। এটা একটা জটিল প্রশ্ন । ভাল করতে গেলে মন্দ হয়ে যায় রাজনৈতিক দিক থেকে শিক্ষাহীন দেশে । বঙ্গবন্ধু শেখ মৃজীব বাকশাল করেছিলেন, লক্ষ্য ছিল একনায়কত্বের। ক্লুষক শ্রমিক আওয়।মী পাটী গঠনের মাধ্যমে তিনি সর্বহারার এক নায়কত্ব আনতে চেয়েছিলেন, আনতে চেয়ে ছিলেন সমাজতন্ত্র, কিন্তু সেটা শেষ পর্যন্ত মধ্যধিত্ত এক নায়কত্বে রূপ নিল। ফল সেজন্য ভাল হয়নি । রাম্ট্রপতি জিয়া পার্লামেন্টারী প্রথায় এত তাড়াতাড়ী যেতে চাচেছন না, কারণ এদেশের মন-মেজাজের অস্থিরতায় ইতিহাস কথা কয় ২৭৯ www.icsbook.info

— পৃষ্ঠা ২৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।