নাম রাখা হয়নি । প্রেসিডেন্ট জিয়া সেটা সংশোধন করে “বিসমিল্লাহির রহমানূর রহীম' দিয়ে শাসনতন্ত্র শুরু করেছেন। সংসদ এ সংশোধন গ্রহণ করেছে। প্রেসিডেন্ট জিয়া পর্যায়ক্রমে তার ওয়াদা পালন করে চলেছেন। ৭৯ সালের উই এপ্রিল তিনি সামরিক আইন প্রত্যাহার করেন । ২৪শে সেপ্টেম্বর তারিখে তিনি নিজের ও ভাইস-প্রেসিডেন্ট বিচারপতি সাত্তারের সম্পত্তির হিসাব ঘোষণা করেন । প্রেসিডেন্ট জিয়া '৭৯ সালের ২৭শে নবেম্বর তারিখে জরুরী অবস্থার অবসান ঘেষণা করলেন। ১৯৭৪ সালে শেখ মুজিবের শাসনামলে এই জরুরী অবস্থ। ঘোষণা করা হয়েছিল । ১৯৭৫ সালের শেষভাগে ক্ষমতালাভের সঙ্গে সঙ্গে, জিয়ার লক্ষ্য ছিল বাংলাদেশের আট কোটী মানুষের কল্যাণ সাধন । এজন্য তিনি আরামকে হারাম করে গ্রামে গ্রামে চারণের বেশে ঘুরেছেন। তার একমাত্র বাণী, উথিজ্ঠিত, জাগ্রত, ওঠো জাগো, নিজের ভাগ্য নিজে গড়ো। স্বনির্ভর হও। জিয়া বুঝেছেন, শহরেও রাজধানীতে বসে কাগজে কলমে দেশের ভাগ্য উন্নয়নের চেষ্টা করলে কোন ফায়দা হবেনা, কৃষিপ্রধান এই দেশে খাদ্য উৎপাদন কমপক্ষে দ্বিগুণ করতে না পারলে দেশের কল্যাণ নেই। এজন্য প্রেসিডেন্ট জিয়া একটির পর একটি বিপ্রবের আহবান দিচ্ছেন। ১৯৭৯ সালের পয়লা ডিসেম্বর পবিত্র আশুরার দিন জিয়া মানিকগঞ্জে খাল খননের উদ্বোধন করলেন । এরপর শূরু হল সারা দেশব্যাপী খাল খনন অভিযান । চাষী শ্রমিক মজুরদের সঙ্গে একাত্ম হয়ে প্রেসিডেন্ট জিয়া কোদাল কাধে যখন খাল খননে নিয়োজিত হলেন, তখন হাজার হাজার মান্ষ-_ নারী, পুরুষ, বদ্ধ, যুবক এক অভুতপূর্ব কর্মপ্রেরণায় উদ্দীপিত হয়ে খাল কাটতে শুরু করলো । দেশের চাষী মজুর এবার আস্থা ফিরে পেলো যে, দেশ খাদ্যে স্বয়ং-সম্পূর্ণ হওয়ার পথে দত এগিয়ে চলেছে । একটির পর আর একটি বিপ্লবের ডাক এল-_ এ ডাক আজম্মোপলব্ধির ডাক-_জাতীয় চেতনা সম্মূনমত রাখার ডাক । ২৭৮ ইতিহাস কথা কয় www.icsbook.info
— পৃষ্ঠা ২৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।