নায়কত্বের দিকে দেশকে ঠেলে দিয়েছিলেন । পক্ষান্তরে মওলানা ভাসানী ছিলেন অসামান্য ব্যক্তিত্বের অধিকারী । তার কথাই ছিল তার রাজনৈতিক দলিল, তার কথাই ছিল শেষ কথা | এক নায়কত্বের প্রবণতা তার ছিল তবে সেটা প্রলেটারিয়ান ডিক্টেটরশীপ । যা কিছু তিনি করবেন কুষক-শ্রমিকদের জন্য করবেন, কৃষক শ্রামকদের সংগে নিয়ে করবেন । কিন্তু রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তিনি নেবেন না; বরঞ্চ রাষ্ট্র পরিচালনা যারা করবেন তাদের সমালোচনা করাই তার ধর্ম ছিল। তিনি একমাত্র ব্যক্তি যিনি ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামের পৃব্বে বলেছিলেন, তার লক্ষ্য মাত্র একটী, সেটা হল স্বাধীনতা । জাতির জন্য এরকম নেতার প্রয়োজন ছিল, কিন্তু তার মহাপ্রয়াণে অসাধারণ ব্যক্তিত্বের ও জনগণের নেতৃত্বের অবসান হয়েছিল । ইতিমধ্যে দেশে এক অসহনীয় শূন্যতা বিরাজ করতে লাগলো । মনে হলো এটা যেন ঝড়ের পূর্বাভাস । দেশে অনাচার ও অত্যাচার পূরো- মান্রায় চলছে। প্রতিবাদের কন্ঠ নীরব করে দেয়া হচ্ছে স্পেশাল পুলিশ নামক একদল ঘাতক পুলিশদের দ্বারা । নিজ দলীয় লোকদের পারমিট লাইসেন্স বিতরণ করে চরম দুনীতির প্রশ্রয় দেয়া হচ্ছে। রাষ্ট্রপতি স্বয়ং চোর ডাকাত শ্রেণীর লোকদের দ্বারা অহরহ পরিবেষ্টিত থাকছেন । দেশী ও বিদেশী সংবাদপত্রের সমালোচনার তোয়াক্কা করা হচ্ছে না। ১৬ ই জুন এক কালো অধ্যাদেশ জারি করে সরকার নিয়ন্ত্রিত দ্টি ইংরেজী ও দূটি বাংল দৈনিক রেখে বাংলাদেশের সমস্ত সংবাদপত্র বন্ধ করে দেয়া হয়। এ এক অসহনীয় অবস্থা । ১৯৭৫ সালের ১৫ ই আগম্টের ভোর রাতে রাইফেল, মেশিনগান ও রকেটের গর্জনে ঢাকা শহর প্রকম্পিত হল। সকাল বেলা ভীত সন্ত্রস্ত হৃদয়ে রেডিও খুলে দিতে আওয়াজ শোনা গেল “ শেখ মূজিব সপরিবারে নিহত হয়েছেন । খোন্দকার মোশতাক ক্ষমতা দখল করেছেন। আজ সন্ধ্যায় নতুন মন্ত্রীসভা শপথ গ্রহণ করবে |” অবাক বিস্ময়ে দেখলাম একমান্র রাজনৈতিক দলের নেতা প্রবল প্রতাপশালী প্রেসিডেন্ট শেখ মৃজীবের মৃত্যুতে কোথাও কোনরূপ প্রতিবাদ হল না। অপরাহে, গণভবনে নতুন মন্ত্রীসভা শপথ গ্রহণ করলো । ইতিহাস কথা কয় ২৭৫ www.icsbook.info
— পৃষ্ঠা ২৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।