ইতিহাস কথা কয় মুদাব্বের ফাউন্ডেশন
/ ৩৫৪
📝 লেখা 📖 পিডিএফ

সূশিক্ষিত পাকিস্তানী সশস্ত্র বাহিনী । অবশ্য ভারত ও সোভিয়েত রাশিয়ার অস্ত্র সরবরাহ বাংগালী তরুণদের যথেষ্ট শক্তিশালী করেছিল । ৭১ সালের ২রা ডিসেম্বর পর্যন্ত মরণপণ সংগ্রাম করে মৃন্তি যোদ্ধারা পাকি- স্তানী সেনাদের অনেক স্থানে কোণঠাসা করে দিয়েছিল। এমন সময় পাকিস্তান ওরা ডিসেম্বর তারিখে ভারত আক্রমণ করলো । ভারতও এই সুযোগের অপেক্ষা করছিল ' তারা বাংলাদেশের বৈমানিকদের সাহ।ধ্য নিয়ে ৩৬ ঘন্টার মধ্যে পূর্ব পাকিস্তানের পাকিস্তানী বিমান বাহিনীকে বিদ্ধস্ত করে দিলো এবং ভারতীয় সশস্ত্র বাহিনী চারিদিক থেকে পাকি- স্তান বাহিনীকে ঘেরাও করে ফেললো । এর ফলে ১৬ই ডিসেম্বর তারিখে পাকিস্তান বাহিনী ভারতের সশস্ত্র বাহিনীর নিকট আত্মসমর্পন করলো । পশ্চিম পাকিস্তানেও যুদ্ধ বন্ধ হয়ে গেল। ঢাকায় পাক বাহিনীর আত্মসমপণণের দলিলে মুক্তি যোদ্ধাদের পক্ষ থেকে কাউকে স্বাক্ষর দান করতে দেয়া হয়নি । দীর্ঘ ৯ মাস ধরে যারা যুদ্ধ সমাপ্তির পথে এগিয়ে এনেছিল, জয় যাদের সুনিশ্চিত বলে ধারণা করা হচিছল, তাদের নিকট আত্মসমর্পণ না করে ভারতের নিকট একতরফাভাবে আত্মসমর্পণ করাটা বাংলাদেশের জনগণ সহজভাবে নিতে পারেনি । এ ছাড়াও আরও একটা কথা আছে। পাকিস্তানের আত্মসমর্পন উপলক্ষে বাংলাদেশের অস্থায়ী প্রধানমন্ত্রী তাজুদ্দীন আহমদ এবং তার মন্ত্রী সভার সদস্যগণ এবং মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল ওসমানী কেউই উপস্থিত ছিলেন না। এটাও রহস্যজনক ব্যাপার বলে মনে হয় । এ সম্পর্কে কোন কোন রাজনৈতিক ভাষ্যকার দুঃখ করে বলেছিলেন যে, যে মৃন্তিবাহিনী নয় মাস ধরে যুদ্ধ করে হানাদার বাহিনীকে পরাজয়ের মুখোম্খি এনে ফেলেছিল, দ্‌শমনদের আত্মসমর্পণের কৃতিত্ব তারা একটু ও পেল না। বাংলাদেশের নেতাদের সৃচ্ঞু নেতৃত্ব দানের অভাবই এই লজ্ভ্বাজনক পরিস্থিতির কারণ বলতে হবে । বাংলাদেশ স্বাধীন হলো, অথচ বাংলাদেশের মন্ত্রীরা ও নেতারা তখনও ভারতে অবন্হান করছিলেন কেন, এ কথার জবাব হয়তো কোনদিন মিলবে না। অবশ্য আওয়ামী লীগ বিরোধীরা এবং চরম বামপন্থীরা বলতে শুরু করে যে নেতারা দাসখত লিখে দেয়ার জন্য নয়াদিল্লীতে অপেক্ষা করতে বাধ্য হয়েছিল । ২৭২ ইতিহাস কথা কয় www.icsbook.info

— পৃষ্ঠা ২৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।