ইতিহাস কথা কয় মুদাব্বের ফাউন্ডেশন
/ ৩৫৪
📝 লেখা 📖 পিডিএফ

1 সতেরো || সংবাদ নিয়ে জানা গেল আওয়ামী লীগের নেতা ও কমীরা বেশীর ভাগই রাতের অন্ধকারে দেশ ছেড়ে পালিয়েছে, আর শেখ মুজীব ২৫শে মার্চের রাতেই পাকিস্তান বাহিনীর হাতে ধরা দিয়েছেন । মনে হয় তিনি ধরা দেয়ার জন্যে প্রস্তুত হয়েই ছিলেন । একটা বিপ্লবের নেতৃত্ব যিনি দেবেন তিনি কখনও স্বেচ্ছায় ধরা দেন না। নেতাহীন বিপ্লব কোন- কালেই পূর্ণ সাফল্য আনতে পারে না, বরং অনেক ক্ষেত্রে বিভ্রান্তি আনে, নীতিহীন হয়ে পড়ে । তাই বাঙালী তরুণদের মনে এই চিন্তাই আলোড়ন সৃষ্টি করতে লাগলো যে, শেখ মূজীব কি বিপ্লবকে এড়িয়ে যেতে চান? তিনি কি বাংলাদেশের স্বাধীনতা চান না? ৭ই মার্চ তারিখে তিনি রেসকোর্সের ময়দানে বলেছিলেন, “আর যদি একটি গুলি চলে তবে তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শক্রর মোকাবিলা করো। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম ।”” এত কথা বলার পর এবং ছান্ত্-জনতার দাবীর মুখেও শেখ মূজীব স্বাধীনতা ঘোষণা করেননি । আর ২৫শে মার্চ রাত্রে শত্রুর হাতে তার আত্মসমর্পণ একটা রহস্যময় ব্যাপার হয়ে থাকলো । জনগণের মধ্যে যখন চরম নৈরাশ্য, চরম আতঙ্ক, ঠিক সেই সময় ২৬শে মাচ তারিখে বাংলাদেশের জনগণ এক অভয় বাণী শুনতে পেল। সে বাণী জিয়ার কন্ঠস্বর । সে বাণী দেয়ালে পিঠ রেখে পাল্টা আঘাত হানার আহবান । জিয়া জানালেন, শেখ মুজীবের বরাত দিয়ে সংগ্রামের কথা । বাংলার ছান্রসমাজ কৃষক মজুর জনসাধারণ সত্য সত্যিই এবার প্রস্তুত হলো । হাতে তারা হাতিয়ার তুলে নিলো । দীর্ঘ ৯ মাস সংগ্রাম চললো । একদিকে নিরস্ত্র বাঙালী তরুণ এবং তানের সঙ্গে বাঙালী সৈনিক, আনসার ও পুলিশ বাহিনীর একটি অংশ, আর অপর দিকে অত্যাধুনিক মারণাস্ত্রসভ্ভ্বিত www.icsbook.info

— পৃষ্ঠা ২৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।