আমি যাদবপূরে পড়ি, কল্যাণ পড়ে প্রেসিডেন্সীতে । সরকারী কলেজে পড়েও সে যে বিপ্লবী সাহিত্য গড়ে, তা আগে বুঝতে পারিনি । আমাকেও সে ধারাবাহিকভাবে ওই সব বই সরবরাহ করতে লাগলো । ফলে, কংগ্ৰেস সম্পর্কে আমার ধারণা পরিবর্তিত হতে থাকে । জন্ত্রাস- বাদীদের ধারণা, বিনা রত্তপাতে পরাধীন তার নাগপাশ ছিন্ন করা যাবে না। তবে কংগ্রেসকে তারা আড়াল হিসাবে ব্যবহার করবে! আমার মনেও এই বিশ্বাস ধীরে ধীরে দানা বাধতে শুরু করলো । ॥ দুই ৷ ১৯২৮ সাল। কংগ্রেসের কলকাতা অধিবেশন বসবে ডিসেম্বর ৩০ ও ৩১ তারিখে পার্ক সার্কাস ময়দানে । জওয়াহের লাল নেহরুর পিতা মতিলাল নেহর, সভাপতিত্ব করবেন। তাকে সামরিক কায়দায় অভ্যর্থনা জানানোর জন্য স্ভাষচন্দ্রের নেতৃত্বে এক শক্তিশালী স্বেচ্ছা- সেবক বাহিনী গঠিত হল । সুভাষচন্দ্র হলেন এই বাহিনীর জেনারেল অফিসার কম্যান্তিং বা সর্বাধিনায়ক । এই স্বেচ্ছাসেবক বাহিনীতে ছিল সাইকেলারোহী, ক্যাভালরী বা ঘোড়সওয়ার, মোটর সাইকেল ও পদা- তিক বাহিনী, তা হবে প্রায় দশ হাজার সব মিলিয়ে । প্রায় সিকি ভাগ ছিল ছাত্রী । সমস্ত বাহিনীর জন্য খাকী পোশাক তৈরী করা হয়েছিল । কল্যাণ আমাকে ধরল, স্বেচ্ছাসেবক বাহিনীতে যোগ দেয়ার জন্য। আমি তুমুল প্রতিবাদ করলাম; আমার স্বাস্থ্যের অজুহাত দিয়ে । সত্যিই, আমার স্বাস্থ্য এসব কাজের অনুকুল নয়। তবে তাদের সভায় আমি নিয়মিত যোগ দিয়েছি। কল্যাণ ঘোড়সওয়ার বাহিনীতে যোগ দেয়। এই বাহিনীর কম্যাণ্ডে ছিল অনন্ত সিং এবং সেকেণ্ড ইন কম্যাণ্ডে ছিল লোকনাথ বল। এরা দু'জনই চট্টগ্রামের “ যুগান্তর ” দলভুক্ত ! অনন্ত সিং ছিল শিখ, তার ইতিহাস কথা কর ১৯ www.icsbook.info
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।