নির্বাচনের পর পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগ ও পশ্চিম পাকিস্তানে ভুট্টোর পিপলস পার্টি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে এবং পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মিলিত আসনের মধ্যে পূর্ব পাকিস্তান কয়েকটি আসন বেশী পেয়েছিল । ফলে, গণতান্ত্রিক নিয়ম অনুসারে পূর্ব পাকিস্তানের আওয়ামী লীগ দলের হাতে ক্ষমতা হস্তান্তর করা উচিত ছিল ; কিন্তু তা না করে নিত্য নতুন আলোচনার অজুহাত সৃষ্টি করে পরি- স্থিতি ঘোলাটে করার চেষ্টা করা হতে লাগলো । নিবাচনের পর পরই জেনারেল ইয়াহিয়া শেখ মুজিবকে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলে অভি- নন্দন জানিয়েছিলেন কিন্তু তিনি কিরূপে বিভ্রান্ত হলেন তা বোধগম্য হওয়া একটু কঠিন ব্যাপার । ঢাকায় যখন ক্ষমতা হস্তান্তরের ব্যাপার নিয়ে দীর্ঘদিন ধরে আলোচন। চলছিল সেই সময় পশ্চিম পাকিস্তান থেকে উর্ধ- তন সামরিক জান্তারা ঢাকায় ভিড় করতে থাকে এবং আপোস আলোচনার মধ্যে অহেতুক মাথা গলাতে শুরু করে। সেই সময়ে রাজনৈতিক ও কুট- নৈতিক সংবাদদতাদের কেউ কেউ বলেছিলেন যে, জেনারেল ইয়াহিয়া সত্যিই অত খারাপ লোক নন । তবে মান্রাধিক্যরূপে মদ্যপ । এই ধরনের লোক মূলতঃ ভাল হলেও অত্যন্ত ভীরু ও কাপ্রুষ হয়ে থাকে । ইয়াহিয়াকে নাকি ক্যান্টনমেন্টে নিয়ে সামরিক জান্তারা শাসিয়ে দিয়েছিল যে পশ্চিম পাকিস্তানের হাত থেকে ক্ষমতা যদি পূর্ব পাকিস্তানের হাতে তুলে দেয়া হয় তা হলে ইয়াহিয়া খানের লাশ বুড়িগঙ্গায় ভাসিয়ে দেয়া হবে । পশ্চিম পাকিস্তানী শাসকগোষ্ঠীর হাতের পৃতুল ইয়াহিয়া খা ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে কোনরূপ সিদ্ধান্ত না নিয়েই '৭১ সালের ২৪শে মাচ ঢাকা ত্যাগ করলেন । শুধু তাই নয়, তিনি নাকি বলেছিলেন যে, পূর্ব পাকিস্তানে মানুষের প্রয়োজন নাই কেবল মাটির দরকার । আর সেই মানুষ ধ্বংসের যক্ত শুরু করলো পাকিহ্তান সেনা বাহিনীর পিশাচের দল. ২৫শে মার্চের মধ্যরানত্রি থেকে । ঢাকা শহর এবং অন্যান্য স্থানে যে বর্বর হামলা শুরু হয়, ঘৃমন্ত নিরীহ নিরন্তর আদম সন্তানের উপর যেরূপ পৈশাচিক নৃশংসতা চালানো হতে লাগলো তা নিষ্ঠুরতার ইতিহাসে নজীরবিহীন। ঢাকা নারায়ণগঞ্জ এবং অন্যান্য শহরে রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে অসংখ্য মৃতদেহ । ২৭০ ইতিহাস কথা কয় www.icsbook.info
— পৃষ্ঠা ২৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।