গণবিক্ষোভ প্রশমিত করার জন্য ১৯৬৯ সালের ১ লা ফেব্রুয়ারী আইউব ঘোষণা করলেন যে. তিনি সকল রাজনৈতিক নেতাদের সংগে আলোচনার জন্য গোলটেবিল বৈঠক ডাকছেন । এ জন্যে নবাবজাদা নসরুজ্লাহ খানকে আহ্বায়ক নিয়োগ করা হলো । কিন্ত পূর্ব পাকিস্তা- নের প্রতিনিধিত্ব নিয়ে বাধলো গোলমাল । শেখ মুজিব আগরতলা মামলার আসামী হিসেবে তখন জেলে আটক আছেন. এবং শেখ মুজিব ছাড়া পূর্ব-পাকিস্তানের প্রতিনিধিত্ব করার প্রশ্নই ওঠে না। কাজেই আইউব আগরতলা মামলা তুলে নিলেন এবং শেখ মুজিবকে মুক্তি দিলেন । বৈঠকের তারিখ নির্ধারিত হয় ২৬ শে ফেব্ছুয়ারী ১৯৬৯। পূর্ব পাকিস্তান থেকে মওলানা ভাসানী ও পশ্চিম পাকিস্তান থেকে জুলফিকার আলী ভুটে। গোলটেবিল বৈঠকে যোগ দিলেন না। ১০ ই থেকে ১৩ ই মার্চ পর্যন্ত সম্মেলন চললো! ১৩ তারিখে আইউব অকস্মাৎ বৈঠকের সমাপ্তি ঘোষণা করলেন । ভাসানী ও ভূট্রো যে আশঙ্কা করেছিলেন তা সত্যে পরিণত হলো । তবে এই বৈঠকের ব্যথতার ফলে আইউবের রাজনৈতিক মৃত্যু ঘটলো । পাকিস্তানের উভয় অংশে চরম অরাজকতা শুরু হলো । নিরুপায় আইউব ২৪শে মার্চ তারিখে একখানি পত্র দ্বারা জেনারেল “ইয়াহিয়। খার হাতে শাসনক্ষমতা অর্পণ করে নিজে রাজনীতির অওগন থেকে বিদায় নিলেন । জেনারেল ইয়াহিয়া শসনক্ষমতা লাভ করার সংগে সংগে ১৯৬৯ সালের ২৫ শে মাচ তারিখে আবার সামরিক আইন জারি করে ১৯৬১ সালের শাসনতন্ত্র বাতিল করে দিলেন । দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে তিনি সার্বজনীন ভোটাধিকারের ভিভিতে ১৯৭০ সালের ৫ই অক্টোবর সাধারণ নিবাচন ঘোষণা করলেন এবং জানিয়ে দিলেন যে; নির্বাচিত সদস্যরা ৪ মাসের মধ্যে নূতন শাসনতন্ত্র রচনা করবেন। নির্বাচন পরিচালনার জন্য চেয়ারম্যান নিযুক্ত হলেন বিচারপতি আবদুস সাত্তার। তার পরিচালনায় নির্বাচন এত সূষ্ঠুভাবে সম্পন্ন হয়েছিল যে, পাকিস্তানের উভয় অংশে জনগণের তিনি অকুণ্ঠ প্রশংসা অর্জন করেছিলেন । ইতিহাস কথা কয় ২৬৯ www.icsbook.info
— পৃষ্ঠা ২৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।