ইতিহাস কথা কয় মুদাব্বের ফাউন্ডেশন
/ ৩৫৪
📝 লেখা 📖 পিডিএফ

পশ্চিম পাকিস্তানে দীর্ঘ ১৭ দিন ধরে প্রচণ্ড যুদ্ধ চললো । নতুন দ’টি দেশের এই আত্মঘাতী যুদ্ধে বিশ্বজনমত জাগ্রত হলো । সোভিয়েট রাশিয়ার উদ্যোগে উজবেকিস্তানের রাজধানী তাসখন্দ শহরে পাক-ভারত আপোস আলোচনার ব্যবস্থা করা হল। উদ্যোগ নিলেন রুশ নেতা কোসিগিন । জান্য়ারী মাসে কয়েকদিন আলোচনার পর ১৯৬৬ সালের ১০ ই জানুয়ারী তারিখে পাক-ভারত আপোস চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তিতে স্বাক্ষরদান করলেন ভারতের প্রধানমন্ত্রী লালবাহাদ্‌র শাস্ত্রী ও পাকিস্তানের প্রেসিডেন্ট মোঃ আইউব খান । এখানে লক্ষ্যণীয় যে, যে কাশ্মীর নিয়ে গোলযোগ সেই কাশ্মীর সমস্যাকে চুক্তির বাইরে রাখা হয়। ১০ই জানুয়ারী চুক্তি স্বাক্ষরের মাত্র ৯ ঘন্টা পরে ভারতের প্রধানমন্ত্রী লালবাহাদ্‌র শাস্ত্রী হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোক- গমন করেন । শাস্ত্রীর মৃত্যুতে তাসখন্দ ভারত ও পাকিস্তানে শোকের ছায়া নেমে আসে । দুই নতুন রাম্টু, যে আত্মঘাতী সংগ্রামে মেমেছিল তার অবসানে লালবাহাদ্‌র শাস্ত্রীর অবদান কম নয়। তিনি ভারতের অন্যান্য কংগ্রেস নেতাদের ন্যায় উগ্রপন্থী ছিলেন না॥ যুক্তির নিকট নতি স্বীকারের দুঃসাহস তার ছিল বলেই ত।সখন্দে শান্তি চুক্তি সম্ভব হয়েছিল । দীর্ঘ দশ বছর দেশে সামরিক শাসন বলবৎ রাখার ফলে দেশবাসীর মধ্যে বিক্ষোভ ধূমায়িত হচ্ছিল। এই বিক্ষোভ প্রচণ্ডতর হতে থাকলো সামরিক শাসনের যখন জনগণ দেখলো যে, আইউবের পন্রগণ ও আত্মীয়-স্বজন বিরুদ্ধে বিক্ষোভ দুর্নীতির আশ্রয় নিয়ে এবং সরকারী পৃষ্ঠপোষকতায় দেশে অন্যায় ও অত্যাচার চালিয়ে যাচ্ছে । কাজেই জনগণ বিক্ষুদ্ধ, ছাত্রসমাজ বিক্ষুব্ধ । এই বিক্ষোভের আগুন দাউ দাউ করে জলে উঠলো যগপৎ পূর্ব ও পশ্চিম পাকিস্তানে, বিশেষ করে পশ্চিম পাকিস্তানের ছাত্র-জনতা সংগ্রামের পথ বেছে নিলো। পূর্ব পাকিস্তানে শেখ মূজিব তখন আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী হিসেবে জেলে আটক । সাধারণ মানুষ মনে করেছিল শেখ মুজিবকে মিথ্যা অভিযোগে আটক করা হয়েছে। কিন্তু বাংলার স্বাধীনতার পর শেখ ম্জিব নিজেই বলেছিলেন যে আগরতলা ষড়যন্ত্র বাংলার স্বাধীনতা যুদ্ধের অন্যতম প্রচেষ্টা । এবং তারই নেতৃত্বে সংঘটিত । ২৬৮ ইতিহাস কথা কয় www.icsbook.info

— পৃষ্ঠা ২৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।