পত্রিকা বন্ধ ক'রে দেয়া হয় এবং প্রেস বাজেয়াফত করা হয়। এই মানিক মিয়াকেও দেশ হারালো । ১৯৬৯ সালের ১লা জুন পিন্ডির এক হোটেলে মানিক মিয়ার মৃত্যু হয় । তার মৃত্যুর পর মওলানা ভাসানী বলেছিলেন, “মানিক চলে গেল, সাহস করে কথা বলার আর কেউ এদেশে থাকল না |", ১৯৬৫ সালের গোড়া থেকেই পাকিস্তান-ভারত সম্পর্ক খুব খারাপের দিকে চললো । পাকিস্তান প্রচার করতে লাগলো যে জন্ম, ও কাশ্মীরে আতন্তবিপ্লব শুরু হয়ে গেছে। অপর দিকে ভারত প্রচার করলো যে পাকিস্তান গোপনে কম্যান্ডো পাঠিয়ে জন্মূ ও কাশ্মীরে বিশূং- খলার স্থষ্টি করছে । এই ঘটনাকে উপলক্ষ করে উভয় রাম্ট্রই স্ব স্ব সীমান্তে সৈন্য মোতায়েন করে । কিন্তু এটা যে সর্বাত্মক সংঘর্ষের রূপ নেবে তা তখন বোঝা যায়নি । ১৯৬৫ সালের ৬ই সেপ্টেম্বর তারিখে ভোরবেলা ঢাকা সেনা নিবাসের উপর তিনখানা ভারতীয় মিগ বিমান বোমাবর্ষণ করে পালিয়ে গেল। এরপর বেলা ১১টার সময় বেতারে আইউবের কন্ঠস্বর শোনা গেল। তিনি ঘোষণা করলেন যে, ভারত তম্করের মত পশ্চিম পাকিস্তানের একটি যান্রীবাহী ট্রেনের উপর বিমান হামলা চালিয়ে বহু লোককে হতাহত করেছে! তিনিও ভারতের বির্দ্ধে যুদ্ধ ঘোষণা করে সৈন্যদের এগিয়ে যাওয়ার নির্দেশ দিলেন । পর্ব-পাকিপ্তানের নীলফামারী, সৈয়দপুর, চট্টগ্রাম ও ঢাকায় বিমান হামলা চালিয়েও ভারতের প্রধানমন্ত্রী লালবাহ।দুর শাস্ত্রী বেতারে ঘোষণা করতে লাগলেন যে, ভারত পূর্ব পাকিস্তানে আক্রমণ চালাবে না । কারণ পূর্ব-পাকিস্তানীরা তাদের বন্ধু । “শাস্ত্রীজীর এ ধরনের উক্তির কারণও ছিল । ভারত যখন পাকিস্তান আক্রমণ করল তখন ভারতের উত্তর-পূর্ব সীমান্তের লাদাখ ও সীকিমের সীমান্ত বরাবর গণচীন তার আটটি মাউন্টেড ও পদাতিক ডিভিসন মোতায়েন করেছিল । এবং ভারতকে জানিয়ে দিয়েছিল যে সীমান্ত এলাকা থেকে ভারত যদি তার ছোট ছোট ঘাটিগুলি তিনদিনের মধ্যে ভেঙ্গে না ফেলে তবে চীন কড়া ব্যবস্থা অবলম্বন করবে । ভারত চীনের এই নির্দেশ পালন করেছিল। আর এই কারণেই বোধহয় ভারত পূর্ব-পাকিস্তান আক্রমণের ঝুকি নিতে সাহস করেনি । ইতিহাস কথা কয় ২৬৭ www.icsbook.info
— পৃষ্ঠা ২৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।