ইতিহাস কথা কয় মুদাব্বের ফাউন্ডেশন
/ ৩৫৪
📝 লেখা 📖 পিডিএফ

লীগই ভারতের দশ কোটি মৃসলমানের প্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠান । কাজেই লীগের পাকিস্তান দাবী মেনে না নেয়া হলে ভারতের শাসন- তান্জিক সমস্যার কোন সমাধান হবে না। এরপর ১৯৪৬ সালের ২৯ শে জুলাই তারিখে বোম্বাইতে অনুচ্ঠিত লীগ সম্মেলনে পাকিস্তান হাসিলের জন্য প্রত্যক্ষ সংগ্রামের প্রস্তাব গৃহীত হয়। এই সম্মেলনে মিঃ সোহরাওয়াদী” ঘোষণা করেন যে কংগ্রেসকে একতরফা ভাবে ক্ষমতা হস্তান্তর করলে বাংলাদেশ পূর্ণ স্বাধীনতা ঘোষণা করবে ৷ কেন্দ্রীয় সরকারকে কোন খাজনা দেয়া হবে না। রাজনৈতিক সমস্যা সমাধানে যখন অচল অবস্থার সৃষ্টি হল তখন জনাব সোহরাওয়াদীঁ ও মিঃ শরৎচন্দ্র বসু বাংলা সম্বন্ধে এক স্বতন্ত্র প্রস্তাব উত্থাপন করলেন । এই প্রস্তাবে বাংলার স্বকীয়তা বজায় রেখে হিন্দু মুসলমান সম্প্রদায়ের মধ্যে পর্যায়ক্রমে প্রধানমন্ত্ীত্বের বিধান রাখা হয়। লীগ নেতারা এই প্রস্তাব অনুমোদন করেছিলেন, কিন্তু ইতিমধ্যে কংগ্রেস পাকিস্তান প্রস্তাব মেনে নেয় । ফলে, বসু-সোহরাওয়াদী প্রস্তাবের আর কোন মূল্য থাকলো না। পাকিস্তান প্রতিষ্ঠিত হল। দেশভাগ হয়ে গেল কিন্তু সোহরাওয়।দী' সাহেব ভারতের ১০ কোটি মুসলমানের মুখ চেয়ে ভারতে থেকে গেলেন এবং গান্ধীজীর সঙ্গে শান্তি-মিশনে কাজ করতে লাগলেন । তবে ভারতীয় হিন্দু নেতাদের মানসিকতার জন্য তাকে পরে পাকিস্তানে চলে আসতে হয়। সবচেয়ে মজার ব্যাপার হল, তদানীন্তন পূর্ব পাকিস্তানী নেতাদের মানসিকতা ! যে সোহরাওয়।দী” সাহেব বাংলায় মুসলিম লীগকে সুপ্রতি- স্ঠিত করেছিলেন, মুসলিম পুনর্জাগরণের অগ্রদূত হিসেবে শেরে বাংলার পরে যাঁর নাম মনে পড়ে, তাকে পূর্ব-পাকিস্তানী সরকার পূর্ব-পাকি- স্তানের মাটিতে নামতে দেননি । শহীদ সাহেবের ডান হাত স্বরূপ ছিলেন তোফাজ্জল হোসেন (মানিক মিয়া )। ইত্তেফাকের সম্পাদক হিসেবে স্বৈরাচারী শাসকগোষ্ঠীর জন্য তিনি ছিলেন বিপজ্জনক ব্যক্তি । শাসকদের অত্যাচারের বিরুদ্ধে ইত্তে- ফাক ছিল সর্বদাই উচ্চকম্ঠ । ১৯৫১ সাল থেকে ১৯৬৯ সাল পর্যন্ত মানিক মিয়াকে কয়েকবার গ্রেফতার ক'রে জেলে আটক রাখা হয়। তার ২৬৬ ইতিহাস কথা কয় www.icsbook.info

— পৃষ্ঠা ২৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।