ইতিহাস কথা কয় মুদাব্বের ফাউন্ডেশন
/ ৩৫৪
📝 লেখা 📖 পিডিএফ

সংখ্যাগর সেখানেও ক্ষুদ্র দলাদলি ও উপদলীয় স্বার্থে নিজেদের সর্বনাশ ডেকে আনছিল। জনাব সোহরাওয়াদী মুসলমানদের সংঘবদ্ধতার কাজে আত্মনিয়োগ করেন । তিনি প্রস্তাব করলেন যে কৃষক, প্রজা, শ্রমিক, মালিক, সবাই একদলভুক্ত হয়ে একই পতাকাতলে সংঘবদ্ধ হতে হবে। এই উদ্দেশ্যে কলকাতায় ইউনাইটেড বা সম্মিলিত ম্সলিম দল নামে একটি সংস্থা গঠিত হল এবং ঢাকার নওয়াব হাবিবৃল্লাহ বাহাদুর এই দলের সভাপতি নির্বাচিত হলেন। ১৯৩৬ সালেই মিঃ জিন্নাহ কলকাতায় এলেন এবং জনাব সোহরা- ওয়াদীর সংগে সাক্ষাৎ করে একটি সম্মিলিত দল গঠনের প্রস্তাব করলেন । জনাব সোহরাওয়াদী' সেই প্রস্তাবে সম্মত হলেন । ফলে মিঃ জিন্নাহর মুসলিম লীগ এবং জনাব সোহরাওয়াদীর সম্মিলিত মুসলিম দল এক হয়ে গেল; এবং এই দলের নাম হল ম্সলিম লীগ। জিন্নাহ ও সোহরাওয়াদীর সম্মিলিত নেতৃত্বে ভারত উপমহাদেশে মুসলমানদের শক্তিশালী রাজনৈতিক প্রতিষ্ঠানের জন্ম হল। পরম বিস্ময়ের বিষয় এই যে, ভারতের পূর্বাঞ্চলে ম্সলিম লীগকে জনপ্রিয় করার জন্য যিনি প্রাণপাত করেছিলেন, সেই সোহরাওয়।দীঁকে কেন্দ্রীয় মুসলিম লীগ নেতারা নিখিল ভারত মুসলিম লীগ ওয়াকিং কমিটিতে ঠাই দেয় নাই। ১৯৩৭ সালের এপ্রিল মাসে হক সাহেবের নেতৃত্বে যে লীগ প্রজা কোয়ালিশন মন্ত্রিসভা গঠিত হয়, তা ১৯৪১ সাল পর্যন্ত স্থায়ী হয়। এরপর জিন্নাহ সাহেবের সঙ্গে মতভেদ হওয়ায় জনাব সোহরাওয়াদীসহ মুসলিম লীগ দলীয় মন্ত্রীরা লীগের নির্দেশে পদত্যাগ করলেন । ১৯৪৩ সালে আবার মুসলিম লীগ মন্ত্রীসভা গঠিত হল এবং সোহরাওয়াদী সাহেব খাদ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন । খাদ্য- মন্ত্রী হিসাবে সোহরাওয়াদী” সাহেব বাংলার দৃভিক্ষ দমনের জন্য যে কঠোর পরিশ্রম করেছিলেন, তা তুলনাহীন। ১৯৪৬ সালে সাধারণ নির্বাচনের পর ১৮ ই এপ্রিল তারিখে জনাব সোহরাওয়াদী” বাংলার প্রধানমন্ত্রী ও মুসলিম লীগ দলীয় প্রধান হিসেবে দিল্লীতে ক্যাবিনেট মিশনের সাথে দেখা করে বলেনঃ একমাত্র মুসলিম ইতিহাস কথা কয় ২৬৫ ১৭-- www.icsbook.info

— পৃষ্ঠা ২৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।