ইতিহাস কথা কয় মুদাব্বের ফাউন্ডেশন
/ ৩৫৪
📝 লেখা 📖 পিডিএফ

১৯৪৬ সালে কলকাতায় ভয়াবহ দাংগার সময় দেখেছি শহীদ সাহে- বের দূঃসাহসিকতা । তারিখটা মনে আছে এখনও । ১৮ই আগস্ট তারিখে পূর্ব কলকাতায় বিহারী গোয়ালারা পার্কসার্কাস আক্রমণ করতে এগিয়ে এল । ম্সলমানরা সম্মিলিতভাবে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলল । এতে কিছু হিন্দু গোয়ালা হতাহত হল । ঘটনার ইতিবৃত্ত শুনে শহীদ সাহেব তার এক দেহরক্ষী নিয়ে তার ছোট জাওয়ার গাড়ীতে পার্ক সার্কাসে একাই হিন্দু এলাকায় চললেন । এভাবে একা হিন্দ্‌ এলাকায় যেতে আমরা বারণ করলাম। জবাবে তিনি বললেন, “শহীদ জীবনের ভয় করে না। আর হিন্দুরাও জানে শহীদ তাদেরও বন্ধু '”” এই কথা বলেই তিনি গাড়ীতে ষ্টাট” দিয়ে ছুটে বেরিয়ে গেলেন । আরো অনেক আগের কথা । শহীদ সাহেব তখন কলকাতা হাইকোর্ট বারের নতুন ব্যারিষ্টার ও দেশের একজন শ মিক নেতা । দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তখন স্বরাজ্য পার্টি গঠন করেছেন! কলকাতা মিউনি- সিপ্যাল নির্বাচনে স্বরাজ্য পার্টির জয়জয়কার । দেশবন্ধু দাস তার ডান হাত হিসেবে পেয়েছিলেন স্ভাষচন্দু ও শহীদকে। মজার কথা, শহীদ সাহেব তখন কংগ্রেস ও স্বরাজ্য পাটির কোনটারই সদস্য ছিলেন না । তবুও দেশবন্ধু দাস শহীদ সাহেবকে কলকাতা কর্পোরেশনের ডেপ.টি মেয়রের পদে নিয়োগ করেছিলেন । দেশবন্ধু দাস স্বয়ং মেয়রের পদ গ্রহণ করেছিলেন, স্ভাষচন্দ হয়েছিলেন চীফ একজিকিউটিভ অফিসার । শহীদ সাহেবের পরামর্শক্রমে দেশবন্ধু দাস “বেঙ্গল প্যাক্ট' রচনা করে- ছিলেন। এই পাষ্ট বা চুক্তিতে মুসলমানদের ন্যায্য অধিকার রক্ষার, চাকুরীতে বিশেষ সুবিধা দিয়ে হিন্দুদের সমকক্ষ করার ব্যবস্থা ছিল । কিন্তু দেশবন্ধু দাসের মৃত্যুর পর হিন্দু নেতাদের চক্রান্তে প্যাক্টেরও অকাল মৃত্যু ঘটে । ১৯৩৬ সাল। ম্যাকডোনাল্ড রোয়েদাদ অনুযায়ী নির্বাচনে যে তোড়জোড় চলছিল সারা উপমহাদেশে, তাতে হিন্দুদের বিভিন্ন রাজনৈতিক দল সংঘবদ্ধ প্রচেষ্টা চালাচ্চিল। তার মোকাবিলায় মসলমানরা প্রকৃত- পক্ষে বিশেষ কোন চেষ্টাই করছিল না। যে সকল প্রদেশে মুসলমানরা ২৬৪ ইতিহ।স কথা কয় www.icsbook.info

— পৃষ্ঠা ২৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।