ফজল্ল হক ও পশ্চিমবঙ্গে হোসেন শহীদ সোহরাওয়াদী ! উভয়েই সোনার চামচ মুখে নিয়ে জন্মেছিলেন ৷ জন্মস্ত্রে তারা ধনীর সন্তান, কিন্ত কর্মজীবনে তারা হয়েছিলেন সবহারার প্রতিনিধি । স্যার জোহাদ্র রহিম জাহেদের দ্বিতীয় পূত্র হোসেন শহীদ । ১৮৯২ সালের ৮ই সেপ্টেম্বর শহীদের জন্ম জীবনের প্রথম থেকেই তিনি বিদ্যা- লয়ে অসাধারণ কৃতিত্বের স্বাক্মর রেখেছেন । বিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে উপমহাদেশের বিখ্যাত রাজনীতিক ও লেখক এ, কে, এম, মৃন্পী তার আত্মচরিতে লিখেছিলেন, “অব্সফোড" ইউনিভাসিটিতে দেখলাম দৃ’টি যুবক, যেন উজ্জ্বল নক্ষত্র । তারা দৃই ভাই । বড় হাসান, ছোট হোসেন । শিল্প সংস্কৃতি বিষয়ে হাসান অনন্য- সাধারণ আর রাজনীতিতে হোসেন বিশ্ববিদ্যালয়ের একচছত্র নায়ক । আমার বিশ্বাস, হোসেন পরবর্তী কালে উপমহাদেশেয় রাজনীতিতে অসামান্য ব্যক্তিত্ব নিয়ে আবিভূত হবে” হোসেন শহীদ সোহরাওয়াদী'র পরবর্তী” রাজনৈতিক জীবনের সঙ্গে মুন্সীর ভবিষ্যদ্বাণী অক্ষরে অক্ষরে মিলে গেছে। যুক্তরাজ্যে শিক্ষা শেষ করে শহীদ সাহেব দেশে ফিরলেন ১৯১৮ সালে । কলকাতা হাইকোটে” আইন ব্যবসা শুরু করার সঙ্গে সঙ্গে রাজনীতিতে যোগ দিলেন। রাজনৈতিক জীবনে তার প্রেরণার উৎস ছিলেন মামা আবদৃল্লাহ-আল-মামূন সোহরাওয়!দী । রাজনীতির অঙ্গনে তার আবিভাব ১৯২১ সালে বঙ্গীয় আইনসভ।য় তার নির্বাচনের মধ্য দিয়ে । আগেই বলেছি, সোনার চামচ মূখে নিয়ে তার জন্ম কিন্তু তিনি তার আসন করে নিয়েছিলেন সর্বহারাদের মাঝে। তাই তাকে দেখা গেছ শ্রমিক আন্দোলনের অন্যতম নেতা হিসাবে শ্রমিক- দের মাঝে । ক্ষক শ্রমিক মজুরদের সংগে এক কাতারে বসে তিনি পরম আনন্দে চা পান করেছেন। হিন্দ মসলমান খৃষ্টান শৃমিক মজুরদের কাধে হাত দিয়ে পাশাপাশি চলেছেন আলাপ করতে করতে । আবার হিন্দু মুসলমানদের মধ্যে যখন রন্তক্ষগী দাংগা শুরু হয়েছে ১৯৪৬ সালে, তখন দেখেছি, দুর্বল বিচিছন্ন মুসলমানদের একন্রিত করতে । ইতিহাস কথা কয় ২৬৩ www.icsbook.info
— পৃষ্ঠা ২৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।