১৯৬২ সালে আইউব দেশে মৌলিক গণতন্ত নামে এক নতুন ধরনের গণতন্ত্র প্রবতন করেন। এই মৌলিক গণতন্ত্রের সদস্যগণের ভোটে কেন্দ্রে ও দুই প্রদেশে আইনসভা ও মন্ত্রিসভা গঠিত হলো । “৬৫ সালের জানুয়ারী মাসে প্রেসিডেন্ট নির্বাচনে আইউব মিস. জিম্গাহকে শতকরা ৬৫ ভোটে হারিয়ে আরও পাচ বছরের জন্য পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত হ’লেন । পাকিস্তানের সাংস্কৃতিক ক্ষেত্রে আইউব কিছুটা কাজ করেছিলেন। তদানীন্তন পূর্ব পাকিস্তানের বিশিষ্ট সাহিত্যিক, অধ্যাপক মুনীর চৌধুরীর উদ্যোগে জাতীয় প.ণগণঠন সংস্থা গঠিত হয়। বিভিন্ন শিল্পপতি ও ব্যাংক অ৷ইউবের অন্রোধে বিভিন্ন সাহিত্য পরস্কারের প্রবর্তন করেছিলেন । এদেশের অন্যতম সাংস্কৃতিক প্রতিষ্ঠান বূলবূল একাডেমী ও নজরুল একাডেমী আইউব আমলেই সবচেয়ে বেশী সরকারী সাহায্য পেয়েছিল । অবিশ্যি এই সাহায্য যে বাঙালীদের প্রতি প্রীতির জন্যই দেয়া হয়েছিল একথা মনে করার কোন কারণ নেই । তিনি “ফেণ্ড নট মাম্টার”' গ্রন্হে বাঙালী মুসলমানদের যে চরিত্র চিত্রিত করেছেন তা বাঙালী জাতির পক্ষে অবমাননাকর । অথচ তর এই ইংরেজী প.স্তকের বাংলা তর্জমা করেছিলেন যে সব বঙালী, তারা স্বাধীন বাংলাদেশের কেউকেটা হয়েছিলেন । কাজেই একথা মনে করার সংগত কারণ আছে যে আইউব এদেশের সাংস্কৃতিক অংগনে যে করুণা বর্ষণ করেছিলেন তা উদ্দেশ্য প্রণোদিত। বাঙালীদের বিক্ষুব্ধ মনকে তার পক্ষে টানবার জন্যই এইসব কাণ্ড কারখানা । সামরিক অ ইন প্রত্যাহার করার পর দেশের রাজনৈতিক নেতৃবন্দ পৃথক পৃথক রাজনৈতিক দল গঠন না করে একটি সম্মিলিত ফ্রন্ট গঠনের জন্য ৯ নেতা এক যুক্ত বিরতি প্রচার করলেন। এ সময়ে [মঃ সোহরাওয়াদী জেল থেকে ছাড়া পেয়েছিলেন। তিনি ৯ নেতার বিবৃতির সমর্থনে এক বিরতি প্রচার করলেন, নেতাদের সম্মতিক্রমে জাতীয় গণতান্ত্রিক ফ্লুন্ট গঠন করা হলো । এই ফ্রন্টে যোগ দিল শেরে বাংলার কৃষক-শ..মিক পাটি”? মসলিম লীগ, আওয়ামী লীগ, ন্যাশনাল আওয়ামী পাটি এবং আরও কয়েকটি ছোট ছে।ট দল। সব ইতিহাস কথা কয় ২৬১ www.icsbook.info
— পৃষ্ঠা ২৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।