অবসান না হলেও অনেকখানি কমে গিয়েছিল । সাধারণ মানুষের নিত্যব্যবহার্য দ্রব্যের দামও অসম্ভব রকম কমে গিয়েছিল । ফলে, সাধারণ মানুষ খুশী হল। আইউবী শাসন চললো দীর্ঘ দশ বছর ৷ গ্বৈরতন্ত্রী শাসন হলেও এই দশ বৎসরে পাকিস্তানে উন্নয়নমূলক কাজ যথেষ্ট হয়েছে একথা নিরপেক্ষ ব্যক্তি মাত্রেই স্বীকার করবেন। তবে পশ্চিম পাকিস্তানের তুলনায় পূর্ব পাকিস্তানে অনেক কম কাজ হয়েছে । সিংহভাগ পশ্চিম পাকিস্তানই নিয়েছে । এর জন্যে দায়ী যে পর্ব পাকিস্তান থেকে বেছে নেয়া কয়েকজন বাঙালী মন্ত্রী তাতে সন্দেহ নেই । পূর্ব পাকিস্তানের প্রতি অবিচারের কথা এই মন্ত্রীরা যদি প্রেসিডেন্ট আইউবের সামনে তুলে ধরতে পারতেন তাহলে হয়তো এতটা অবিচার হ'ত না। পাকিস্তানে সামরিক শাসন জারি হওয়ার পর প্রথম তিন বছর কোনরূপ বিক্ষোভ বা আন্দোলন হয়নি । কিন্তু '৩২ সালের গোড়ার দিকে শহীদ সোহরাওয়াদ্ৰীকে বিদেশী রাষ্ট্রের চর অভিহিত করে গ্রেফতার করলে-_ছান্ত্র-জনতা বিক্ষোভে ফেটে পড়ে । এরপর ফেব্চয়ারী মাসে আইউব খান ঢাকায় এলে এই বিক্ষোভ প্রচন্ডতর রূপ নেয়। প্লিশের গলি চললো । প্রাদেশিক নেতারা কারাগারে নিক্ষিপ্ত হলেন । জেনারেল আযম খান এই সময়ে পূর্ব-পাকিস্তানের গবনর ছিলেন সেজন্যই বোধ হয় প্ব পাকিস্তানীদের উপর নিপীড়নের মান্ত্রা অনেক খানি কম হয়েছিল। এই বছরেই জাতির ভাগ্যাকাশে আবার কালমেঘ ঘনালো । "৬২ সালের ২৭ শে এপ্রিল তারিখে শেরে বাংলা এ, কে, ফজলুল হক শেরে বাংলার ইন্তেকাল করলেন । সারা পূর্ব পাকিস্তানে জাগলো শোকের তিরোধন প্লাবন । আর এর ঢেউ লাগলো প্রদেশের সীমানা ছাড়িয়ে দুনিয়ার সবখানে । ২৮ শে এপ্রিল পল্টন ময়দানে জানাজার নামাজে লক্ষ লক্ষ লোকের সমাবেশ হয়েছিল । শবদেহ স্থাপন করা হ'য়েছিল এক বিরাট খাটিয়।য়। আর সে খাটিয়া বহন করে নিয়ে চললেন গভর্নর আযম খান ও অন্যান্য নেতারা । হাইকোটের পাশে সমাহিত হলেন বাংলার কোটি কোটি নিপীড়িত মান্ষের বন্ধ শেরে বাংলা এ, কে, ফজলুল হক। ২৬০ ইতিহাস কথা কয় www.icsbook.info
— পৃষ্ঠা ২৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।