হিসেবে বহুদিন লণ্ডনে কাটিয়ে এসেছেন । ফিরোজ খান নূন এর সংগে আমার আলাপ হয় লেডী নৃনের মাধ্যমে । লেডী নূন একজন বুটিশ ইহুদী মহিলা, সমাজকমী” হিসেবে তিনি পাকিস্তানে যথেষ্ট সূনাম অর্জন করে ছিলেন । অনেক আন্তর্জাতিক সম্মেলনে আমি তার সংগে সফর করেছি। অমায়িক ব্যবহারের জন্য তিনি পরকে আপন ক'রে নিতে পারতেন । স্যার ফিরোজ খান নূন যখন পূর্ব পাকিস্তানের গভর্নর ছিলেন তখন লেডী নৃূনের উদ্যোগে ঢাকায় একটি উচচ বালিকা বিদ্যালয় স্থাগিত হয় | লেডী নৃূনের নামানুসারে এই বিদ্যালয়ের নাম রাখা হয় “ভিখারুন নেসা নূন উচচ বালিকা বিদ্যালয় ৷? ১৯৫৫ সালে ৯২ (ক) ধারার শাসন প্রত্যাহার করার পর থেকে ১৯৫৮ সালের ৭ই অক্টোবর পর্যন্ত পালাক্রমে আবু হোসেন সরকার সামরিক ও আতাউর রহমান খান কয়েকবার প্ব-পাকিস্তানের মন্তিসভা গঠন শাসন করেন। প্রদেশে অনিশ্চিত অবস্থা এবং কেন্দ্রে অন্যায় অনিয়ম ও গোজামিল। কেন্দ্রে তখন ফিরোজ খান নূন প্রধানমন্ত্রীত্ব ত্যাগ করেছেন । এই অবস্থায় সেনাবাহিনী প্রধান জেনারেল মোহাম্মদ আইউব খান ইস্কান্দার মির্জাকে শিখণ্ডীরূপে দাড় করিয়ে ১৯৫৮ সালের ৭ ই অক্টোবর তারিখে সারা পাকিস্তানে সামরিক আইন জারি করেন। পূর্ব ও পাশ্চম পাকিস্তানে হাজার হাজার লোককে গ্রেফতার এবং প্রেস সেন্সর শীপ জারি করে দেশে এক ভয়াবহ অবস্থার সৃষ্টি করা হল। সামরিক আইন জারি করে ইঞ্কান্দার মির্জাকে প্রেসিডেন্ট এবং নিজে প্রধান সামরিক প্রশাসক হিসেবে ঘোষণা করে আইউব খান দোদন্ড প্রতাপে দেশ শাসন করতে লাগলেন কিন্তু এতেও তিনি খুশী হলেন না। ২৭ শে অক্টোবর ইস্কান্দার মির্জাকে বন্দুকের মুখে দেশ থেকে তাড়িয়ে দিয়ে পাকিস্তানের সর্বময় ক্ষমতা দখল করলেন । প্রেসিডেন্ট হলেন আইউব খান এবং তার মনোনীত কয়েকজন ব)জ্িকে নিয়ে তিনি একটি মন্ত্রিসভা গঠন করলেন। তার প্রথম কাজ হল দেশ থেকে চোরাচাল।নী, দুনীতি ও সমাজবিরোধী কার্যকলাপ দূর করা । অবশ্য একথা অস্বীকার করার উপায় নাই যে আইউব খান শাসন ভার গ্রহণ করার সংগে সংগে চোরাচালানী ও মওজুদদারীর ইতিহাস কথা কয় ২৫৯ www.icsbook.info
— পৃষ্ঠা ২৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।