তাদের টেলিফোনে বদলী করে মেজর জেনারেল ইস্কান্দার মির্জা ও মিঃ এন এম, খানকে যথাক্রমে গভর্নর ও চীফ সেক্রেটারী করে প্ব পাকিস্তানে পাঠানো হলো । মণ্ুলানা ভাসানীকে গ্রেফতার করার সংকল্প নিয়েই ইক্কান্দর মির্জা ঢাকায় উসেছিলেন এবং ঢাকা আগমণের পূর্বেই তিনি প্রকাশ্যে ঘোষণা করেছিলেন যে, মওলানা ভাসানীকে তিনি গুলি ক'রে মারবেন । সৌভাগ্যের বিষয়, মওলানা ভাসানী তখন দেশে ছিলেন না- শান্তি সন্মেলনে যোগদানের জন্য তিনি ইউরোপে গিয়েছিলেন । পাকিস্তানের ষড়যন্ত্রের ইতিহাস আলোচনা করতে হলে আরও তিন বছর পিছিয়ে যেতে হয় । ১৯৫১ সালের ১৬ ই অক্টোবর । রাওয়াল- পিন্ডির এক জনসভায় বক্ততা করতে উঠলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান। গুপ্তঘাতকের গুলি প্রধানমন্ত্রীর বক্ষ ভেদ করল । “আল্লাহ পাকিস্তান কো হেফাজত করে ' বলে লিয়াকত আলী খান মৃত্যুর কোলে ঢলে পড়েন। প্রধানমন্ত্রীকে হত্যার মধ্যে দিয়েই মনে হয় পাকিস্তানের গণতন্ত্র তথা ভবিষ্যৎকে হত্যা করা হলো। খাজা নাজিমৃদ্দীন তখন গভর্নর জেনারেল । তিনি প্রধানমন্ত্রীর গদি দখল করার জন্য উঠে পড়ে লাগলেন এবং প্রধানমন্ত্রীত্ব তর দখলে এসে গেল । এই স্যোগে পঙ্গ গোলাম মোহাম্মদ পাকিস্তানের গভর্নর জেনারেল হলেন । গোলাম মোহাম্মদ যখন এত বড় দায়িত্ব গ্রহণ করলেন তখন তিনি স্পষ্টভাবে কথা বলতে পারেন না--সোজা হয়ে হাটতেও পারেন না। পঙ্গ গভর্নর জেনারেলকে দেখে মনে হ'ত পাকিস্তানের অবস্থাও কি এমনি ধারা হবেঃ গোলাম মোহাম্মদ মূলতঃ রাজনীতিক ছিলেন না? তিনি ভারতীয় রেলওয়ের অডিট বিভাগের একজন কর্মচারী ছিলেন । পরে তাকে মন্ত্রি- সভায় গ্রহণ করা হয়। আর এই গোলাম মোহাম্মদই নাজিমুদ্দীনকে বরখাস্ত করে বগুড়ার মোহাম্মদ আলীকে প্রধানমন্ত্রীর গদীতে বসালেন। কিন্তু এক বৎসর যেতে না যেতে ষড়যন্ত্রের গতিপথ বদলালো। ১৯৫৫ সালের জুলাই মাসে বগুড়ার মোহাম্মদ আলীকে বাদ দিয়ে পাঞ্জাবের চৌধুরী মোহাম্মদ আলীকে প্রধানমন্ত্রীর গদীতে বসানো হলো । আর যে ইতিহাস কথা কয় ২৫৭ www.icsbook.info
— পৃষ্ঠা ২৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।