॥ যোল।। ১৯৫৪ সালের মার্চ মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিজয়ী যুক্তফ্রন্ট দলের নেতা হিসাবে জনাব এ, কে, ফজলুল হক পার্লামেন্টারী দলের নেতা যুক্তফণ্ট নেতা মনোনীত হলেন এবং তিনি যুক্তফ্রন্ট মন্ত্রী সভা গঠন করলেন । ফজলুল হক কিন্তু পাকিস্তানের কেন্দ্রীয় নেতৃত্ব পূর্ব বাংলার এই বিজয় ভাল চোখে দেখতে পারলো না। তারা আদমজী পাটকলে এক ভয়াবহ দাঙ্গা বাধিয়ে দিলো । এই সময়ে এক মাকিন সাংবাদিক কালাহান, হক সাহেবের এক বিরতি নিয়ে মাকিন পত্রিকায় বিকৃতভাবে ছাপিয়ে দিয়েছিলো . এর পরপরই আমেরিকার যুস্তরাষ্ট্র থেকে পাকিস্তানী রাস্ট্র দূত বগুড়ার মোহাম্মদ আলী করাচী ফিরে এলেন ' প্রধানমন্রী খাজা নাজিম্দ্দীনকে বরখাস্ত করে প্রধানমন্ত্রীর গদীতে মোহাম্মদ আলীকে বসানো হলো। তিনি প্রথমেই হক সাহেবের বিরুদ্ধে বিষোদগার শুর করলেন। এবং তকে দেশদ্রোহী বলে কুৎষিত ভ।ষায় গালাগালি ও করলেন। এতেও মুসলিম লীগ নেতারা ক্ষান্ত হলেন না। তারা ষৃত্তফ্রন্ট মন্ত্রিসভার সদস্যদের করাচী ডেকে পাঠালেন জিজক্তাসাবাদের জন্য। কিন্তু তারা করাচী থেকে ঢাকায় ফিরবার আগেই অত্যন্ত অভদ্রভাবে ৯২ (ক) ধারা জারি করে পূর্ব বাংলায় গবর্নরের শাসন কায়েম করলেন ঢাকায় অবতরণের সংগে সংগেই কয়েকজন মন্ত্রী এবং অ।ইন সভার কয়েকজন সদস্যকে গ্রেফতার করা হলো । হক সাহেব স্বগৃহে অন্তরীণ থাকলেন । এ সময় চৌধূরী খালেকুজ্জামান ও হাফেজ মোহাম্মদ ইসহাক যথাক্রমে পূর্ব-পাকিস্তানের গভর্নর ও চীফ সেক্রেটারী ছিলেন । www.icsbook.info
— পৃষ্ঠা ২৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।