ইতিহাস কথা কয় মুদাব্বের ফাউন্ডেশন
/ ৩৫৪
📝 লেখা 📖 পিডিএফ

বড়দের অন্য এক গাড়ীতে । ছোটদের গাড়ী একদিকে চলল, আর বড়দের অন্যদিকে ! আমাদের সঙ্গে যে পুলিশ কনেস্টবলটি ছিল, তাকে জিজ্ঞাসা করলাম £ আমাদের কোথায় নিয়ে যাচ্ছ £ সে উত্তর দিল, “খোকাবাবু আপলোগোকো হাওয়া খেলানে কো ওয়াস্তে শহর কী বাহার লে জাতা হ।” ব্যাপারটা বুঝতে পারলাম না। ওরা থানায় নিয়ে যাচ্ছে না কেন, জেলখানাতেও নিচ্ছে না। কি করতে চায় ওরা আমাদের নিয়ে ? প্রায় আধঘন্টা চলার পর গাড়ী কলকাতা শহর থেকে প্রায় পাচ মাইল দুরে দম্দমের কাছে থামলো । পুলিশটা ভ্যানের দরজা খুলে নেমে পড়লো, তারপর আমাদের নামতে হকুম দিল। আমরা আটজন ছিলাম । গাড়ী থেকে নামবার সঙ্গে সঙ্গেই কনেন্টবলটি গাড়ীতে লাফিয়ে উঠে £ “বাবুলোগ নমস্তে” বলেই তীরবেগে গাড়ী ছুটিয়ে চলে গেল। এখন উপায়? পকেট কপর্দক শুন্য। ফেরার উপায় একমাত্র হন্ঠন। নিরুপায় হয়ে দলবে'ধে হাটতে শুরু করলাম । হাটতে হাটতে পায়ে ব্যথা ধরে যায় । প্রায় ঘন্টা তিনেক হাটার পর কংগ্রেস অফিসে ফিরে এলাম । অফিসের সবাই হাসতে লাগলো । আমাদের কষ্ট ওদের হাসির কারণ হল বুঝি? নেতাটি বললেন “তোমরা যতই চেষ্টা করনা জেলে যাওয়ার জন্য, পলিশ কিছুতেই জেলে নেবে না, অমনি করে দুরে ছেড়ে দিয়ে আসবে ।” এমনি করে একটি বছর পার হল । রাত্রে খাওয়া শেষ করে শোয়।র চেস্টা করছি, এমন সময় সেই আবুর আবির্ভাব। বলল, “তোমার বড়চাচা তলব করেছেন, এখনই যেতে হবে’ কথাটা শুনে হাৎকম্প শুর হল। বড়চাচা জানলেন কি করে যে আমি কলকাতায় এসেছি । এ নিশ্চয়ই আবূর কাজ । কিন্তু ধরা যখন পড়েছি তখন না গিয়ে উপায় নেই। অগত্যা তার সঙ্গে চললাম কড়েয়া বাজার রোডে । সঙ্গে আমার আসবাবপন্রের মধ্যে ছিল একটা কাপড়ের ঝোলা । তার ভিতর দু"খানা পরনের ধূতি ও শাট, একটা গামছা, একটা চাদর । ঝোলাটা কাঁধে ঝুলিয়ে রওয়ানা হলেম। বড়চাচা মওলবী মূজীবূর রহমান তখন দু'তলায় তার অফিস ইতিহাস কথা কয় ১৭ www.icsbook.info

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।