২১ শে ফেব্রুয়ারী তারিখে । রাষ্ট্রভাষার দাবীতে বিক্ষোভ করায় কয়েকজন তরুণ পুলিশের গুলিতে প্রাণ দিলো সত্য, তবে ৮ কোটি মানুষের মুখের ভাষা ও প্রাণ পেয়ে গেল তাদের এই আত্মত্যাগের ফলে। পূর্ববঙ্গ মন্ত্রীসভা তথা সরকার সোহরাওয়াদ্দী' সাহেবকে পুর্ববঙ্গে আসতে দেননি । কাজেই ভারতে তার অবস্থান শেষ করে শহাঁদ সাহেব পশ্চিম পাকিস্তানে গমন করেন । এবং লাহোর হাইকোটে" আইন ব্যবসা শুরু করেন। তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন নবাবজাদা লিয়াকত আলী খান। মৃসলিম লীগের সভাপতি ছিলেন মিঃ জিন্নাহ । কিন্তু তর ইন্তেকালের পর চৌধূরী খালেকুজ্জামান যখন ১৯৪৮ সালে ভারত থেকে পাকিস্তানে পালিয়ে এলেন তখন তাকেই মুসলিম লীগ প্নগঁঠনের ভার দেয়া হয়! কিন্তু তিনি উদ্বান্তদের বিক্ষোভের মূখে পদত্যাগ করে রেহাই পান। পাকিস্তানে মূসলিন লীগের মৃত্যু ঘন্টা বেজে উঠলো । লীগ নেতারা একদিনের গণ প্রতিষ্ঠান মুসলিম লীগকে পকেটে পুরে যখন আত্মপ্রসাদ লাভ করছিলেন তখন সোহরাওয়াদ্দ4 ও মামদোতের নবাব ইফতেখার হোসেন খান একত্রিত হয়ে জিন্নাহ আওয়ামী লীগ গঠন করলেন এবং সীমান্ত প্রদেশে গিয়েও তিনি মান.কী শরীফের পীর সাহেবকে নিয়ে আওয়ামী লীগ গঠন করেন । সিন্ধুতে জিন্নাহ আওয়ামী লীগ, আওয়ামী জমাত ও সিন্ধু দস্তর পার্টির সহযোগিতায় শন্তিশালী বিরোধী দল গঠন করলেন । এদিকে পূর্ব বাংলায় মুসলিম লীগ সরকারের দমননীতি এবং নির্বাচন ঠেকিয়ে রাখার কফুমতলবের ফলে জনগণ সরকারের বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে উঠলো । ছাত্র, যুবক ও বামপন্থী নেতৃস্থানীয় ব্যক্তি- দের সহযোগিতায় মওলানা ভাসানী যুব নেতা শামসূল হক ও ছাত্র নেতা শেখ মুজিবর রহমান পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠন করলেন । বিভিন্ন প্রদেশের সরকার বিরোধী শন্তিগুলির সমন্বয় সাধিত হলো। ১১৫২ সালে লাহোরে সোহরাওয়াদ্দী” সাহেব নিখিল পাকিস্তান আওয়ামী ম্সলিম লীগের এক সন্মেলন আহবান করলেন । এই সন্মে- লনেই দেশের বিরোধী দলের শক্তিশালী বুনিয়াদ কায়েম হলো । ২৪৮ ইতিহাস কথা কয় www.icsbook.info
— পৃষ্ঠা ২৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।