ইতিহাস কথা কয় মুদাব্বের ফাউন্ডেশন
/ ৩৫৪
📝 লেখা 📖 পিডিএফ

আন্দাজী দেশ বিভাগ ঘোষণা করলেন, তখন জনাব শহীদ সোহরা- ওয়াদ্দী” বাংলার প্রধানমন্ত্রী । তিনি ঢাকাকে রাজধানী করার ঘোষণা করলেন, আর ঢাকা শহরের ২০ মাইল এলাকা অধিগ্রহণের নোটিশ জারি করলেন কোলকাতা গেজেটে । এটা শহীদ সাহেবের প্রতিদ্বন্দ্বী মৃসলিম লীগ নেতা খাজা নাজিম উদ্দীনের আনন্দের কারণ হল, কারণ কোলকাতা পূর্ব পাকিস্তানের ভাগে পড়ুক, এটা তারা চাননি । কিন্তু শেরে বাংলা এ, কে, ফজলুল হক এবং সোহরাওয়াদ্দী” সাহেব এবং বাংলার মৃসলিম ছাত্র সমাজ কোলকাতা পূর্ব পাকিস্তানের হাতে পাওয়ার আন্দোলন চালিয়ে যেতে লাগলেন । কিন্তু আজাদ, স্টার অফ ইণ্ডিয়া, মর্নিং নিউজ পত্রিকাগুলি তাদের সূর নরম করল । এর মধ্যে আর এক ষড়যন্ত দানা বেঁধে উঠলো, মওলানা আকরম খা ও খাজা নাজিম- উদ্দীনের নেতৃত্বে। পুব পাকিস্তান আইন সভার নেতা নির্বাচনে তারা শহীদ সাহেবকে হারিয়ে দিয়ে নাজিমউদ্দীনকে নেতা নির্বাচিত করেন '৪৭ সালের ৫ই আগষ্ট তারিখে । নেতা নির্বাচিত হওয়।র সংগে সংগে নাজিমউদ্দীন সাহেব সোহরাওয়াদ্দী' সাহেবকে দেশ বিভাগ কাউন্সিলের সদস্য পদ থেকে সরিয়ে সেখানে হামিদুল হক চৌধুরীকে নিষুন্ত করলেন । দেশ বিভাগের সংগে সংগে পূর্ব পাকিস্তানের নেতারা এবং সরকারী কর্মচারীরন্দ বন্যার স্রোতের মত কোলকাতা ত্যাগ করে ঢাকার দিকে ছুটলেন। তাদের পাওনা সম্পদ বুঝে নেওয়ারও তর সইলো না। খাজা নাজিমউদ্দীন পূব পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দেশ শাসন করতে লাগলেন, এবং ম্সলিম লীগ সরকারী রাজনৈতিক দল হিসেবে ষথে- চ্ছচারের পথ গ্রহণ করলো । সহজ কথায় বলতে গেলে বলা যায় মুসলিম লীগ মন্ত্রীদের পকেট প্রতিষ্ঠানে পরিণত হলো। ১৯৪৮ সালের গোড়া থেকেই পূর্ববঙ্গে বিপ্লব ধূমায়িত হতে শুরু করলো; এবং মিঃ জিন্নার ঢাকা সফর ও রাম্ট্রভ।ষা সম্পর্কে তার মন্তব্যে এই বিপ্লবের আগুন তীব্রভাবে জুলে উঠলো । বাংলার ছাত্র সমাজ দ্বথ্থহীন কন্ঠে ঘোষণা করলো যে তারা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে দেখতে চায়। তাদের এই প্রতিক্তা রূপ নিলো *৫২ সালের ইতিহাস কথা কয় ২৪৭ www.icsbook.info

— পৃষ্ঠা ২৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।