॥ পনেরো ৷ ১৯৪৭ সালে রুটিশ সরকারের প্রতিনিধি যে ভাবে দেশ ভাগ করে" ছিলেন তাকে অসংকোচে পাকিস্তানের প্রতি অবিচার বলা যায়। দেশ বিভাগে আসামে যে গণভোট হয় তাতে বিপূল সংখ্যক লোক বৃটিশ ষড়যন্ব পাকিস্তানের পক্ষে এবং পাঞ্জাবের বিপুল সংখ্যক ভোট প।কিস্তানের পক্ষে দেয়া সত্ত্বেও আসামের করিমগঞ্জ এবং পাঞ্জাবের গুরুদাসপুর জেলা ভারতের অংশে তুলে দেয়ায় একটা গুরুতর অবিচার করা হয়েছিল। কাশ্মীর ও ভ্রিপূরা রাজ্যকে ভারতের সংগে সংযৃত্ত রাখার মতলবেই যে এটা করা হয়েছিল তা বেশ বুঝতে পারা যায়। আর ভারতের প্রতি এই উদারতার অন্যতম কারণ ভারতের ন্যায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল পদে মাউন্টব্যাটেনকে নিযুক্ত না করে মিঃ জিন্নাহর স্বয়ং গভর্ণর জেনারেল পদ গ্রহণ । কোন কোন রাজনীতিক বলেছেন যে, মিঃ জিন্নাহ যদি মাউল্টব্যাটেনকে বড়লাট হিসেবে গ্রহণ করতেন তাহলে পাকিস্তানের প্রতি মাউন্টব্যাটেনের এই ইচ্ছাকৃত অবিচার করা সম্ভব হতো না। কিন্তু মিঃ জিন্নার মনোভাব ছিল অন্যরূপ। তিনি মনে করেছিলেন যে, স্বাধীন পাকিস্তানে বিদেশী শাসকদের প্রতীক হিসাবে মাউন্টব্যাটেনকে বড়লাট করলে সেটা জাতীয় অবমাননার বিষয়বস্তু হয়ে থাকতো । যাহোক, যে সব পক্ষপাতম্লক অবিচার করা হয়েছিল সে সব অবিচারের ধরণ-ধারণ এমন ছিল যে ভারতীয় নেতারা মনে করতেন পাকিস্তান টিকবে না। তা ইতিহাসের পাতা থেকে মূছে যাবে। র্যাডক্লিফ কোলকাতার উপর পাকিস্তানের দাবী অগ্রাহ্য করতে পারতেন না, কিন্তু স্বয়ং লীগ নেতারাই অগ্রাহ্য করার সুযোগ করে দিয়েছিলেন । ১৯৪৭ সালের ৩রা জুন তারিখে বৃটিশ সরকার একটা www.icsbook.info
— পৃষ্ঠা ২৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।