ইতিহাস কথা কয় মুদাব্বের ফাউন্ডেশন
/ ৩৫৪
📝 লেখা 📖 পিডিএফ

“দেখ ডাক্তার, আমি জীবনে দুটি ভূল করেছি তাও পূর্ব পাকিস্তান সম্পর্কে । প্রথম ভূল করেছি লাহোর প্রস্তাবকে বিকৃত ক'রে, যা দেশের একজন নেতা হিসেবে আমার পক্ষে আদৌ উচিত হয় নি। আমি দিব্য চক্ষে দেখতে পাচ্ছি পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তা- নের কতৃত্ব মানবে না। তারা নিশ্চয়ই স্বাধীন হ'য়ে যাবে । আর এর অন্যতম কারন হচ্ছে, ওদের ওপর বিমাতাসূলভ আচরণ । পাকিস্তান প্রকতপক্ষে ওদের ত্যাগের জনাই এসেছে, কিন্তু পশ্চিম পাকিস্তানের নেতারা ওদের প্রতি অবিচার করছে। আমার দ্বিতীয় ভূল, আমি ঢাকায় গিয়ে করেছি । গভর্ণর জেনারেল হিসেবে ভাষা সমস্যা নিয়ে কথা বলা আমার উচিত হয়নি। আসলে ভাষা প্রশ্নের মীমাংসা পার্লামেন্ট করতে পারত । কিন্তু আমি কয়েকজন পূর্ব পাকিস্তানী নেতার দ্বারা বিস্রান্ত হ'য়ে ভাষার প্রশ্ন উত্থাপন করেছিলাম । কিন্তু পুর্র্ব পাকিস্তানী ছাত্র ও জনগনের যে দৃঢ় মনোভাব লক্ষ্য করেছি তাতে আমি বিশ্বাস করি বাংলা ভাষাকে রাম্ট্র-ভাষা করার দাবী তাদের অযৌন্তিক নয় । মিস্টার জিন্নাহ. আরও বলেছিলেন, উদু পশ্চিম পাকিস্তানী জনগনের ভাষা নয়, পশ্চিম পাকিস্তানের বিভিনু প্রদেশে বিভিন্ন ভাষা প্রচলিত । অথচ পূর্ব পাকিস্তানে যার জনসংখ্যা পশ্চিম পাকিস্তানের চেয়ে অনেক বেশী সেখানে শতকরা ১০০ জনই বাংলা ভ।ষী। সূতরাং বুঝতে পাচছ, বাংলা ভাষার দাবী কত জোরালো । আর এই জন!ই আমি ভাষা সম্পর্কে আর কোন কথা কোন দিন উচ্চারণ করিনি ।* মিস্টার জিন্নাহর শেষ কয়েকটি দিন জিয়ারত-এ অত্যন্ত অব" হেলার মধ্যে কেটেছিল । মৃম্র্ধ অবস্থায় তাকে একটি পুরানো “ডাকোটা”? বিমানে “জিয়ারত " থেকে করাচী নিয়ে আসা হয়। এই বিমানে আনার দরুনই তার অবস্থার ঘোরতর অবনতি ঘটে । ১৯৪৮ সালের ১১ই সেপ্টেম্বর তারিখে মিঃ জিন্নাহর কর্মময় জীবনের অবসান ঘটে ৷ মিঃ জিগ্রাহ্‌র মৃত্যুর সঙ্গে সঙ্গে উপমহাদেশের মুসলিম রাজনীতির একজন শ্ৰেষ্ঠতম ব্যক্তিত্বের অবসান ঘটলো । মহাত্মা গান্ধীর মৃত্যুতে যেমন ভারতের আত্মার মৃতু ঘটেছিল, মিঃ জিনাহ্‌র মৃত্যুতে তেমনি উপমহাদেশের এক অনমনীয় চরিত্রবান ব্যক্তিত্বের তিরোধান ঘটলো, সঙ্গে সঙ্গে গণতন্ত্রেরও মৃত্যু ঘটলো পাকিস্তানে । ইতিহাস কথা কয় ২৪৫ www.icsbook.info

— পৃষ্ঠা ২৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।