ইতিহাস কথা কয় মুদাব্বের ফাউন্ডেশন
/ ৩৫৪
📝 লেখা 📖 পিডিএফ

শ্রম করতে হচেছ, বুকে নিদার্ণ যক্ষমার ক্ষত নিয়ে । তাঁর যক্ষা যে কয়েক বছর আগেই হয়েছিল তা ভারতের কয়েকজন শিখ এবং হিন্দু ডাক্তার ধরে ফেলেছিলেন । কিন্তু মিস্টার জিন্নাহ তাদের কথায় কান দেননি । এমন কি, তার জীবনের একমান্ত্র সঙ্গী ভগ্নী ফাতেমা জিন্নাহ তাকে কোন দিন রান্তর দুইটার পূর্বে ঘৃমাতে যেতে দেখেন নি। তার অনুরোধ উপরোধ ও তিনি অগ্রাহ্য করতেন । এই সময় লাহোর গোয়েন্দা বিভাগ থেকে এক মজার সংবাদ এলো । পশ্চিম পাঞ্জাব থেকে রিফিউজী ট্রেন বোঝাই হ'য়ে হিন্দু ও শিখরা যখন অমৃতসরে যাচিছল, তখন ট্রেনের মধ্যে এক হিন্দু মাথায় করাঘাত করে উচ্চৈঃস্বরে কাদতে লাগলো, “ হায় হায়, আমি সর্বস্ব হারিয়েছি !'’ তখন প্রহরারত একজন শিখ সামরিক অফিসার জিজ্ঞাসা করলেন, “ রিফিউজিরা তো সবক্বান্ত হয়েই পাকিস্তান ছেড়ে যাচেছে। কিন্তু আপনি দেখছি একমাত্র ভাগ্যবান য:র কাছে টাকা- কড়ি ছিল।” লোকটা তখন কাদতে কাদতেই বললে, “ আমার কাছে ৫ লাখ টাকা ছিল। এ সমস্ত টাকা আমি তাকেই দান করতাম যে নেহরু ও গান্ধীকে হত্যার দায়িত্ব গ্রহন করবে ।” আফিসারটি একটু হেসে বলেছিলেন, “ আপনার মত এদেশের বেশীর ভাগ লোকই দেখছি উন্মাদ হয়ে গেছে ।” এবার মিস্টার জিন্নাহর কথায় ফিরে আসা যাক। অসুস্থ শরীর নিয়ে মিস্টার জিন্নাহ ২৬শে অক্টোবর তারিখে লাহোরে গেলেন সর- কারী কার্যক্রম উপলক্ষে | কিন্তু পাচ সপ্তাহ পর তিনি করাচীতে ফিরে এলেন সম্পূর্ণ ভগ্ন স্বাস্থ্য নিয়ে। তাকে জিয়ারত-এ পাঠানো হ’লো স্বাস্থ্য উদ্ধারের জন্য । সংগে গেলেন ভার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এলাহী বখ্শ্‌ । ডাক্তার বখুশ্‌ ছিলেন যক্ষা বিশেষজ্ঞ আর সেবিকা রূপে সংগে ছিলেন বোন মিস্‌ জিন্নাহ । জিয়ারত-এ থাকা কালে মিস্টার জিন্নাহ, মাঝে মাঝে ডাক্তার এলাহী বখ্শ্-এর সংগে আলাপ করতেন। তাও নিজের স্বাস্থ্য সম্বন্ধে নয়। পাকিস্তানের ভবিষ)ৎ নিয়ে । ডাক্তার এলাহী বখুশ্-এর মুখে শুনেছি মিস্টার জিন্নাহ তশর সংগে আলাপ প্রসঙ্গে বলেছিলেন, ৪৪ ইতিহাস কথা কয় www.icsbook.info

— পৃষ্ঠা ২৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।