ইতিহাস কথা কয় মুদাব্বের ফাউন্ডেশন
/ ৩৫৪
📝 লেখা 📖 পিডিএফ

|] চৌদ্দ {| ১৯৪০ সালের ২৩শে মাচ নিখিল ভারত মুসলিম লীগের লাহোর অধিবেশনে যে “পাকিস্তান"* প্রস্তাব গৃহীত হ'য়েছিল এবং ১৯৪৭ সালে চক্রান্তের মাউন্টব্যাটেন যেভাবে ভারত ভাগ ক'রে দিয়েছিলেন তাতে ঘর্ণ বর্তে মুসলিম লীগের প্রস্তাবিত পাকিস্তানের কোন হদিশ পাওয়া পাকিস্তান যায়না । বরং এ পাকিস্তান রাজা গেপালাচারিয়ার প্রস্তাব অন্সারে দেয়া হয়েছিল । জিন্নাহ সাহেব তাই বলেছিলেন, “মৃসলিম লীগ যে পাকিস্ত।'ন পেল, সেটা পোকায় কাটা খণ্ডিত বিকলাঙ্গ পাকিস্তান । ( Moth-eaten truncated Pakistan ) | দ্বিতীয় মহাযুদ্ধের সময়েই রুটিশ শাসকরা বুঝ তে পেরেছিল যে ভারত উপমহাদেশে বৃটিশ সাম্রাজ্য আর টিকিয়ে রাখা যাবে না। ভারতীয়দের হাতে ক্ষমতা হস্তান্তর ক'রে তাদের চ'লে যেতে হবে। কিন্ত চলে যাওয়ার আগে তারা এই উপমহাদেশে তাদের প্রভাব জিইয়ে রাখার প্রয়ো- জনে দেশকে এমনভাবে খণ্ডিত করার ব্যবস্থা করেছিল যাতে খন্ডিত অংশগুলি চিরকালের জন্য পরস্পরের সঙ্গে বিবদমান থাকে । এবং এই উদ্দেশ্যে রুটিশ শাসকরা বহু জটিল সমস্যা অমীমাংসিত রেখে যায় । যার ফলে ভারত ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক কখনও সৌহার্দ্যপূর্ণ হতে না পারে । এই ইচ্ছা সামনে রেখেই তারা ১৯৪৫ সাল থেকে উপমহাদেশে হিন্দু মূসলমানের মধ্যে দাংগা বাধাবার সব রকম ষড়যন্ত্র ক'রে রেখেছিল । এবং এ কথাও অস্বীকার করার উপায় নেই যে উপমহাদেশের নেতারাও সান্প্রদায়িকতাবাদীদের চাপে পড়ে সূষ্ঠু চিন্তা করার শক্তি হারিয়ে ফেলে ছিল। যার ফলে কংগ্রেস ও ম্সলিম লীগকে তাদের নিজ নিজ আদর্শ জলাঞ্জলি দিয়ে মাউম্টব্যাটেনের রায় গ্রহণ করতে হয়েছিল। কংগ্রেস অখণ্ড ভারত চেয়েছিল । কিন্তু তা পায়নি। কেন পায়নি এ সম্পকে www.icsbook.info

— পৃষ্ঠা ২৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।