ক্রিয়ার সৃষ্টি হল। মনে হল, এখন আমার বয়েস তো কম নয়, পনর বছরে পড়েছি । জাতির স্বাধীনতা সংগ্রামে আমারও তো কিছু করণীয় আছে। বেশী ভাববার সময় নেই। মেজবুবুকে বলে গ্রামের বাড়ীতে চলে গেলাম এবং বড়বোনের একটা গর. সাত টাকায় বিক্রি করে কলকাতায় রওয়ানা হলাম। এর আগে কোন দিন কলকাতায় যায়নি! সাত আনায় ট্রেনের টিকিট কিনে কলকাতাগামী ট্রেনে চড়ে বসলাম । ভাগ্যটা নেহাত ভালই বলতে হবে, ট্রেনে একজন চেনা লোকের দেখা পেলাম । সে আমার কলকাতা যাওয়ার কারণ শুনে খুব খানিকটা হাসলো, তারপর বলল, এত ছোট ছেলের কি রাজনীতিতে যেতে আছে? সে অনেক বোঝালো, যাতে আমি বাড়ী ফিরে যাই। কিন্তু আমি সংকলে অটল । আমার সঙ্গীটির নাম আবৃ। পুরো নামটা জানতাম না। আবূর সঙ্গেই তার ডেরায় গিয়ে উঠলাম । দুদিন ওর কাছেই থাকলাম, তার- পর কংগ্রেস অফিসের খোজখবর নিয়ে সেখানে হাজির হয়ে একজন জাদরেল ধরনের নেতার কাছে আমার মনের বাসনা ব্যক্ত করলাম! তিনি জিজ্ঞাসা করলেন, তুমি পিকেটিং করতে পারবে? “কেন প্রারবো না?” আমার জওয়াব । “পুলিশ লাঠিপেটা করবে সইতে পারবে?” “পারবো ।” “বেশ, এখানে থাকো, যখন সময় হবে, তোমাকে জানানো হবে ।” তিনি অন্য একজনকে ডেকে আমার ভার তাঁকে দিলেন। একটা হলঘরে শতরঞ্জি বিছানো, তার উপর স্ব্েচ্ছাসেবকদের শোয়ার জায়গা! আমি সেখানে আমার চাদরটা বিছিয়ে শোয়ার জায়গা করে নিলাম ৷ সেখানে আমার সমবয়সী অনেকেই জুটে গেল। এদের মধ্যে শিক্ষিত, অশিক্ষিত সব রকমের মান্ষ ছিল। সংখ্যায় ডজন খানেক হবে, সবাই গিকেটারের দল । পুলিশ ধরে নিয়ে যায় ত এরা হবে সরকারের অতিথি, না নিলে আবার এই ভেরায় ফিরে আসবে! আমার প্রথম দিনের পিকেটিংয়ে পুলিশের লাঠি খেতে হয়নি । পুলিশ শৃধু ঘেরাও করে ছোট ছোট ছেলেদের একটা গাড়ীতে তুললো, আর ১৬ ইতিহাস কথা কয় www.icsbook.info
— পৃষ্ঠা ২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।