ইতিহাস কথা কয় মুদাব্বের ফাউন্ডেশন
/ ৩৫৪
📝 লেখা 📖 পিডিএফ

আমাদের জীবন থেকে আলো নিভে গেছে। সর্বত্র অন্ধকার । আমাদের প্রিয় নেতা বাপুজী' ও জাতির পিতা আর ইহ জগতে নেই। আমি বলেছি, আলো নিভে গেছে। কিন্তু হয়তো অমি ভূল বলেছি। কারণ যে আলো এ দেশে জলেছিলো তা সাধারণ আলো নয়। হাজার হাজার বছর ধরে এই আলোর দীপ্তি অগণিত মানুষকে প্রেরণা দিবে । কারণ, এই আলো অনেক মহৎ । অনেক বড় এবং জীবন ও সত্যকে এই আলোক উদ্দীপত রাখবে । ভূল থেকে আমাদের দূরে সরিয়ে রাখবো এই প্রাচীন দেশকে স্বাধীনতার স্বর্ণ দ্বারে পৌছে দেবে । মিস্টার জিন্না পাকিস্তানের গবর্নর জেনারেল হিসাবে এবং তার নিজের পক্ষ থেকে শোক বাণী পাঠালেন । তিনি লিখেছিলেন, মিঃ গান্ধী আর ইহ জগতে নাই। গান্ধীজীর মৃতদেহ আগুনে পুড়ে ছাই হয়ে গেলো । নেতা ও জনতা সবাই সমাধি ক্ষেত্র ত্যাগ করে চলে গিয়েছে । শুধু একজনকে দেখা গেলো মাতাল অবস্থায় গান্ধীজীর চিত।র পাশে দাড়িয়ে নীরবে চোখের পানি ফেলছে । সেগান্ধীজীর প্রথম পুত্র, যক্ষা রোগাক্রান্ত হীরালাল গান্ধী । আর একজন তখন ও সমাধি ক্ষেত্র ত্যাগ করেননি । তিনি শোক-বিহবল, কান্নায় কাতর, ভারতের প্রধানমন্ত্রী জহরলাল নেহরু । গান্ধীজীর চিতাভম্মের ওপর কয়েকটি গোলাপের পাপড়ি ছড়াতে ছড়াতে তাকে বলতে শোনা গেলো, বাপ্জী আপনাকে আজ এই শেষ ফুল দিলাম। অন্ততঃ আপনার অস্থি ও ভগ্মের ওপর এই ফুল দিতে পারলাম । কাল আমি কোথায় ফুল দেবো আর কাকেই বা ফুল দেবো, এই বলে তিনি কাদতে কাঁদতে বসে পড়লেন। গান্ধীজীর' আত্মদান তার উদ্দেশ্য সাধনে কিছুটা সফল হয়েছিলো । আপাততঃ সেখানে সাম্প্রদায়িক হানা-হানি, জাতিতে জাতিতে ও বর্ণে বর্ণে হানাহানি, অনেকখানি হস পায়। ভারত ও পাকিস্তানে নেতৃস্থা- নীয় ব্যক্তি দের ধারণা হয়েছিল বিরলা ভবনে গান্ধীজীর রক্তপাতের মধ্য দিয়ে রত্তপাত বন্ধের নতুন যুগ হয়তো স্থচ্টি হতে চলেছে। হত্যাকাণ্ডের নায়ক নাথ_রাম গডসে হাতে পিস্তলসহ ধরা পড়লো । সে গ্রেফতার এড়ানোর কোনে চেস্টাই করে নি। অন্যান্য আসামীরা একের ২৩৮ ইতিহাস কথা কয় www.icsbook.info

— পৃষ্ঠা ২৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।