যীশু খীচ্টের পাশে স্থান পাবেন । নেহরু ও প্যাটেলের দুই কাধে হাত দিয়ে বললেন, আপনারা দু'জনেই জানেন আমি গান্ধীজীকে কত ভালো- বাসতাম। এবন গান্ধীজীর শেষ অন্রোধ আপনাদের দুজনের জন্য আমার মাধ্যমে আপনাদের জানিয়ে গিয়েছিলেন আপনাদের দ্ জনের মধ্যে যে ব্যবধান গড়ে উঠছে তা ভারতের জন্য অকল্যাণকর হবে। তিনি আপনাদের উভয়কেই অতান্ত ভালোবাসতেন । এবং এই ভালো- বাসার দাবীতেই তিনি আপনাদের বিরোধ মিটিয়ে ফেলতে বলেছেন। এর পর গান্ধাজীর শব সৎকারের পালা । কিন্তু নেতারা শোকে এতো মৃহ।মান যে, কী করা উচিত আর না উচিত তা ভাববার সময় নেই। মাউন্টব্যাটেন নেহর্ ও প্যাটেলকে 'বললেন, গান্ধীজীর শবের শেষ দর্শনের জন্য সারা ভারতের মান্ষ উদগ্রীব। কাজেই তার শব একটি ট্রেনে করে সারা ভারতে ঘৃরিয়ে আনা উচিত । গান্ধীজীর সেক্রেটারী পেয়ারে লাল ভীষণভাবে আপত্তি জানিয়ে বললেন, গান্ধীজীর নির্দেশ ছিলো যে তার লাশ যেন চব্বিশ ঘণ্টার মধ্যে সৎকার করা হয়। পেয়রে লালের কথা সবাই মেনে নিলেন । তবে মাউন্ট* ব্যাটেন বললেন, গান্ধীজীর শোক যাত্রা নিয়ন্ত্রিত করার একমাত্র ক্ষমতা রাখে সেনাবাহিনী । অন্য কারো দ্বারা সেটা সম্ভব নয়। নেহর্ ও প্যাটেল আপত্তি উত্থাপন করে বলেছিলেন, খিনি অহিংসার পূজারী যাঁর প্রার্থনা সভায় প্রকাশ্য পুলিশের প্রবেশাধিকার ছিলো না, তার শব সামরিক বাহিনী পরিরুত হয়ে যাবে, একথা ভাবতে ও দ্ঃখ হয়। কিন্তু শেষ পর্যন্ত মাউন্টব্যাটেনের ইচ্ছাই কার্যকরী হলো । আর সামরিক বাহিনী না হলে শোক যাত্রা নিয়ন্ত্রণ করা অসম্ভব হতো । গান্ধীজীর মৃত্যু সংবাদে পাকিস্তানের লক্ষ লক্ষ মান্ষ শোকে মৃহ্যমান হয়ে পড়লো । নারী, পূর্ষ দলে দলে করাচি ও লাহোরে সংবাদপত্র অফিসে ভিড় জমাতে লাগলো শেষ সংবাদের আশায় । পূনায় সাভারকারের হিন্দু রাষ্ট্র পত্রিকা, আভারকার ভবন, হিন্দু মহাসভা ও রাস্টী,য় স্বয়ং সেবক সংঘ দফতর হাজার হাজার বিক্ষুদ্ধ মানুষের দ্বারা আক্রান্ত হলো । দিল্লীর অল ইন্ডিয়া রেডিওতে বক্তৃতার জন্য ধীর পদক্ষেপে ও বিষাদ ক্রিষ্ট বদনে প্রবেশ করলেন প্রধান মন্ত্রী নেহরু । মাইক্রোফোনে নেহরুর কন্টস্বর শোনা গেলো $ ইতিহাস কথা কয় ২৩৭ A www.icsbook.info
— পৃষ্ঠা ২৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।