ইতিহাস কথা কয় মুদাব্বের ফাউন্ডেশন
/ ৩৫৪
📝 লেখা 📖 পিডিএফ

তিনি প্রার্থনা মঞ্চের সিঁড়ি দিয়ে উপরে উঠছেন এমন সময় নাথ্‌রাম তার দুই সংগিকে নিয়ে ঠিক গান্ধিজীর সামনে গিয়ে মাথা ঝুকিয়ে অভিবাদন করার ভংগীতে তার কোমর থেকে রিভলভার বের করে পর পর তিনটি গুলি করে জনতার ভিড়ে মিলিয়ে গেল। গান্ধিজী হে রাম শব্দটি উচ্চারণ করে মাটিতে লুটিয়ে পড়লেন। তখন গান্ধি - জীর কোমরে ঝোলানে। ঘড়িতে পশচটা বেজে সতেরো মিনিট । লড্ড মাউন্টব্যাটেনের কাছে যখন সংবাদটা গেলো, তখন তিনি একটি মাত্র প্রশ্ন করলেন ঃ কে একাজ করলো? মাউন্টব্যাটেনের এ, ডি, সি জানালেন, এখনও জানা যায়নি । মাউল্টব্যাটেন ভীড় হলে গান্ধিজীর মৃত দেহের দিকে এগিয়ে চলেছেন । তখন একজন উন্মত্ত লোক চীৎকার করে বললো, একজন মুসলমান গান্ধীজীকে হত্যা করেছে। মাউন্টব্যাটেন তার দিকে তাকিয়ে ক্রোধে বিস্ফোরিত হয়ে বললেন, তুমি মূর্খ । জানোনা গান্ধিজীর হত্যাকারী একজন হিন্দ । ক্যামবেল জনসন আস্তে আস্তে মাউন্টব্যাটেনকে বললেন, আপনি কেমন করে জানলেন যে, এটা হিন্দুর কাজ? মাউন্টব্যাটেন একটু নৈরাশ্যের সুরে বললেন; আমি ঠিক জানিনে । তবে হত্যাকারী যদি মুসলমান হয় তাহলে ভারতে যে হত্যাকাণ্ড শুরু হবে, তার শেষ কোথায় তা কেউ বলতে পারেনা । এই সময় বিড়লা হাউস থেকে অল ইন্ডিয়া রেডিওতে পুলিশের বড় কর্তা খবর পাঠালো গান্ধীজীর হত্যাকারী একজন হিন্দু ব্রাহ্মণ । নাম নাখরাম গডসে। বেতারে ঘোষণা করা হলো, গান্ধীজীকে নয়া দিজীতে প।চটা কুড়ি মিনিটে হত্যা করা হয়েছে । হত্যাকারী একজন হিন্দু । গান্ধীজীর বিছানা খড়ের গদি। খানিক আগে যিনি এই বিছানায় বসে প্যটেলের সংগে কথা বলছিলেন, তার মৃতদেহ এখন সেই বিছানায় শায়িত। নেহরু নিজে বসে দেয়ালে মাথা রেখে শিশুর মতো কাদছেন। আর প্যাটেল অপলক নেত্ৰে গান্ধীজীর মৃত দেহের দিকে তাকিয়ে আছেন । তার চোখ দিয়ে যেন আগুন ঠিকরে বেরুচ্ছে । মৃত দেহের চারদিক ঘিরে মহিলারা বেদমন্ত্র পাঠ করছেন । মাউন্টব্যাটেন মাথা নিচু করে ধীরে ধীরে প্রবেশ করে বললেন, মহাত্মা গান্ধী ইতিহাসে বৃদ্ধ ও ২৩৬ ইতিহাস কথা কয় www.icsbook.info

— পৃষ্ঠা ২৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।