মেনন জম্ম থেকে ফিরে এসে ভারতে রুটিশ হাই কমিশনার আলেক- জান্ডার সাইমনের সাথে মদ্য পান করতে করতে নিজের পকেট থেকে এক টুকরা কাগজ বের করে বললেন, এই দেখুন, কাশ্মীর আমাদের হাতে এসে গেছে । “বাম্টার্ড* এাকসেশন গ্যাকটে সই করেছে । এখন কাশ্মীর আমরা পেলাম এবং ভবিষ্যতে ও আমাদের থাকবে । আমরা কখনও কাশ্মীরকে হাত ছাড়া করবো না। ২৭ শে অক্টোবর সোমবার । প্রায় দশ হাজার ভারতীয় সৈন্য কাশ্মীর অভিমুখে যাত্রা করে। পক্ষান্তরে, পাঠানরা কাশ্মীর দখলের জন্য বুদ্ধ ন। করে লৃটতরাজে ব্যাপ্ত হয়। তাদের কমান্ডাররা অবাক বিস্ময়ে দেখল যে, পাঠানরা তাদের অধিনায়কদের নির্দেশ অমান্য করে অত্যন্ত জঘন্যভাবে লুটতরাজ ও অত্যাচার চালাচ্ছে । অবস্থা যখন নিয়ন্ত্রনের বাইরে চলে গেল তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী কঠোর নির্দেশ দিলেন যাতে পাঠানদের অবিলম্বে কাশ্মীর থেকে বিতাড়িত করা হয়। পরে ঘটনাটা ১৯৪৮ সালে জাতিসংঘে উপস্থাপিত হয়। এবং জাতিসংঘের নির্দেশ অন্ সারে যুদ্ধ এলাকা বরাবর পাকিস্তান ও ভারতীয় কাশ্মীরের সীমানা নির্ধারিত হয়। জাতিসংঘ থেকে কাশ্মীরে অবাধ গণভোটের নির্দেশ ও দেয়া হয়। কিন্তু ভারত জাতিসংঘের এ নির্দেশ অমান্য করায় কাশ্মীর সমস্যা এখনও অমীমাংসিত রয়েছে ! ইতিহাস কথা কয় ৩৩ ১৫ www.icsbook.info
— পৃষ্ঠা ২৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।