ইতিহাস কথা কয় মুদাব্বের ফাউন্ডেশন
/ ৩৫৪
📝 লেখা 📖 পিডিএফ

অস্বীকৃতি জানালেন । তিনি বললেন, স্বাধীন উপমহাদেশে বৃটিশ সৈন্যরা যূহ্ধে জড়িয়ে পড়তে পারে মা। তাতে পরিনাষে ঘাই ঘটুক না কেম। স্তারত খদি কাশ্মীরে যুদ্ধ করতে চায় তাহলে ভারতীয় টৈন্যদ্বারাই তা করতে পারে । তাছাড়া, মহারাজা যতক্ষণ পর্যন্ত না সরকারীভাবে ভারত ইউনিয়নের সঙ্গে যোগদান করছে ততক্ষণ পর্যন্ত- ভারত কাশ্মীরে আইনত প্রবেশ করতে পারে না। 8৭ সালের ৭ই নবেম্বর তারিখে লর্ড মাউন্টব্যাটেন তার চাচাত ভাই ষষ্ট জর্জের নিকট একখানি পত্র লিখে জানালেন যে, কাশ্মীর সমস্যার সমাধানের পথে দারুণ বিদ্ন সৃষ্টি হয়েছে । মহারাজা হিন্দ বিধায় তিনি ভারত ইউনিয়নে যোগদান করতে চান, কিন্তু যেহেতু কাশ্মীরের মুসলিম অধিবাসীদের সংখ্যা শতকরা আশিজন, সেইহেতু কাশ্মীরের জনগণ পাকিস্তানের পক্ষে ভোট দিবে । পরে নেহর্কেও মাউন্টব্যাটেন জানিয়েছিলেন যে, মহারাজা ভারতে যোগদানে ইচ্ছা প্রকাশ করলেও সেটা অস্থায়ী ব্যাপার হবে। কাশ্মীরে আইন ও শৃঙ্খলা ফিরে আসার পর গণভোটের মাধ্যমে তার ভাগ্য দুড়ান্তভাবে নিরূপণ করতে হবে। | ইতিমধ্যে কাশ্মীরের মহারাজা হরিসিং গৌর জীবনের নিরাপত্তার জন্যে শ্রীনগর ত্যাগ করে জম্ম উপনীত হলেন। ২৬শে অক্টোবর তারিখে মহারাজা ভারতে যোগদানের দলিল প্রস্তুত করছিলেন, এই সময় তিনি জানতে পারলেন যে, পাকিস্তানীরা শ্রীনগর থেকে মাত্র ৩৫ মাইল দূরে আছে। কাজেই মহারাজার দলিল তৈরী আর শেষ হলো না। তাকে শ্রীনগর থেকে পালিয়ে যেতে হলো। ভারতীয় বাহিনীর রৃুটিশ কমান্ডাররা যুদ্ধে জড়িয়ে পড়তে রাজী হলেন না। কিন্তু নেহর্‌র চাপে পরে লর্ড মাউন্টব্যাটেন শ্রীনগর কেবল- মাত্র বিমান বাহিত ভারতীয় সৈন্য পাঠাতে রাজী হলেন। সংগে সংগে তিনি ভি, পি, মেননকে জম্মূতে পাঠালেন মহারাজার নিকট থেকে ভারতে যোগদানের সপক্ষে এক পত্র নিয়ে আসতে । এই পত্র খানি আইনসংগতভাবে ভারতে যোগদানের দলিল হিসেবে ব্যবহার করা যাবে এবং এই পত্রের বলেই ভারত কাশ্মীরে আক্রমণ পরিচালনা করতে পারবে । ২৩২ ইতিহাস কথা কয় www.icsbook.info

— পৃষ্ঠা ২৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।