ইতিহাস কথা কয় মুদাব্বের ফাউন্ডেশন
/ ৩৫৪
📝 লেখা 📖 পিডিএফ

থাক সে পুরনো কথা । দীনেশ আমার সঙ্গ ছাড়ে না, যদিও সে আমার চেয়ে দুই ক্লাস উপরে পড়ে। অনেক সময় সে আমাকে অংক বিপ্লবী শেখায়। কারণ অংককে আমি ভীষণ ভর করতাম। দীণেশের সব বিষয়ে সকলের চেয়ে বেশী নম্বর পেতাম, কিন্তু অংকে সংশর্শে ফেল করার কাছাকাছি থাকতেম। ক্লাস নাইনে যখন পড়ি তখন হেডস্যার দুঃখ করে বলতেন, “অংকে যদি ভাল করতে পারিস তবে ম্যাটি কে তোর ‘লেটার’ আর ‘স্টার’ আটকায় কে? কিন্ত এই অংকের জন্য তোকে দেখছি পাস করানোই মুশকিল হবে ।” দীনেশের কাছে তাই মন দিয়ে অংক শিখতে শুরু করি । অংক শেখানোর মাঝে মাঝে সে আমাকে বিপ্লববাদের উপর লেখা বই গড়তে দিত। বলত, খবরদার, কাউকে দেখাবিনে, ল্‌কিয়ে পড়বি। আমারও বেশ ভাল লাগত বইগুলি। আর ধীরে ধীরে ইংরেজ জাতির উপর ঘৃণা জন্মাতে থাকে । দীনেশ ম্যাক পাস করে কলেজে ভর্তি হওয়ার জন্য কলকাতায় চল্লে গেল। আমিও অথই পাথারে পড়লাম । তবে কোন রকমে বার্ষিক পরীক্ষায় উতভীর্ণ হয়ে দশম শ্রেণীতে উঠলাম ৷ হেডস্যার . বললেন, অংকে ত এবার অনেকটা উন্নতি করেছিস। আরও একটু মন দিয়ে অংকটা শিখে নিবি। কিন্তু তিনি তো জানেন না, আমার অংক শেখাবার লোককে আর পাবো না। ১৯২১ থেকে ১৯২২ সাল। অসহযেগ আন্দোলন দেশে আলোড়ন সৃষ্টি করেছে। খেলাফত আন্দোলন চলছে পাশাপাশি । যেন দুইভাই হাত ধরাধরি করে এগিয়ে চলেছে দুশমনের মোকাবেলা করতে । গান্ধীজী নেতৃত্ব দিচ্ছেন আন্দোলনে! সঙ্গে আছেন মওলানা মোহাম্মদ আলী, শওকত আলী, ডাঃ আনসারী, মওলানা হসরত মোহানী, মতিলাল নেহর্‌, বালগঙ্গাধর তিলক, চিত্তরঞ্জন দাস, মওলানা আকরম খা, মওলবা মূজীবুর রহমান, যতীন্দ্র মেহন সেনগুপ্ত প্রভৃতি নেতারা এবং তাদের পিছনে আছে কোটি কোটি জনতা । সে এক প্রণবন্যা। সংবাদ এল, নেতারা গ্রেফতার হচ্ছেন, জেলে যাচ্ছেন। আরো খবর পেলাম মওলবী মুজীবুর রহমান, আকরম খ প্রমূখ অনেক নেতা কলকাতায় গ্রেফতার হয়েছেন। এই সংবাদে আমার মনে এক অভাবিতপূর্ব প্রতি- ইতিহাস কথা কয় ১৫ www.icsbook.info

— পৃষ্ঠা ২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।