1 বারো ॥। ১৯৪৭ সালের অক্টোবর মাসে মিঃ জিনা জম্মূ ও কাশ্মীরে বিশ্রাম গ্রহণের জন্য মহারাজ হরিশিং গৌরকে একখানি পন্্র লিখলেন যাতে তার জশ্মূতে থাকার স্বন্দোবস্ত করা হয়। তার ধারনা ছিল যে, কাশ্মীর ম্সলিম প্রধান রাজ্য । সেজন্য ক।শমীরকে পাকিস্তানে যোগ- দান করতে হবে। কিন্তু মিঃ জিন্নার প্রতনিধি করাচী ফিরে এসে জানালো যে, মহারাজ হরিশিং মূসলিম জনগনের ইচেছার বিরুদ্ধে ভারতে যোগদানের সিদ্ধান্ত গ্রহণ করেছেন । মহারাজা সার হরিশিং গৌরের এই সিদ্ধান্ত পাকিস্তানী জনগণ এবং রাষ্ট্রের নেতৃরন্দ সহজভাবে গ্রহণ করতে পারলেন না। প্রধান- মন্ত্রী লিয়াকত আলী খান এক গোপন সভা আহবান করলেন । এবং এই সভায় যদিও অনেকে অবিলম্বে কাশ্মীর আক্রমণের পক্ষে মত প্রকাশ করলেন কিন্তু লিয়াকত আলি মিঃ জিন্নার সঙ্গে পরামর্শ করে এই সিদ্ধান্ত ঘোষণা করলেন যে, সরাসরি আক্রমণ করা উচিত হবে না। তবে কাশ্মীরের জনগণের মধ্যে থেকে গণঅভ্যুান ঘটাতে হবে, এবং একাজে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের পাঠানদের সাহায্য গ্রহণ করতে হবে। এবং তাদের ল্টতরাজের প্রলোভন দেখাতে হবে। প্রাক বোঝাই পাঠানরা দলে দলে কাশ্মীরের দিকে অগ্রসর হতে লাগলো । হাতে তাদের রাইফেল ও সাব-মেশিনগানা এ সময় স্যার জর্জ কানিংহাম সীমান্ত প্রদেশের গভর্ণর ছিলেন । এবং পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ছিলেন, স্যার ফ্রাংক মেসারভী। কানিংহাম মেসারভীকে টেলিফোনে জানালেন, এখানে এমন কিছু ঘটতে যাচেছ যার হদিস করতে পারিনি । ট্রাক বোঝাই উপজাতীয়রা “আল্লাহু আকবার ধ্বনি দিতে দিতে পেশোয়ারের মধ্য দিয়ে কাশ্মীরের দিকে www.icsbook.info
— পৃষ্ঠা ২৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।