ইতিহাস কথা কয় মুদাব্বের ফাউন্ডেশন
/ ৩৫৪
📝 লেখা 📖 পিডিএফ

সম্পূর্ণ করলো । এবং তার জীবন বীমার টাকার উত্তরাধিকারী করলো তার ভাইয়ের স্ত্রীকে । তারপর তার ভাই গোপাল গডসে এবং নারায়ণ আপতেকে সংগে করে নয়াদিল্লী রওয়ানা হলো। দুপুরের দিকে জওহরলাল নেহেরু, প্যাটেল ও ভারতীয় মন্্রিসভার অন্যান্য সদস্যগণ অনশনরত মহাতমা গান্ধীর শয্যার পাশে সমবেত হলেন এবং তারা গান্ধীজীকে অনশন ত্যাগ করার জনে) অনুরোধ করতে লাগলেন । গান্ধী ক্ষীণ কণ্ঠে বললেন, প্যাটেল তুমি আর সেই সর্দারজী নও। যাকে একদিন আমি অন্তর দিয়ে ভালবাসতাম ৷ সন্ধার দিকে বিরাট হিন্দুজনতা বিরলা ভবনের সামনে সমবেত হয়ে চিৎকার করতে লাগল, "গান্ধীকে মরতে দাও।” গান্ধীজী যখন মুমূর্য্‌ অবস্থায় তখন গান্ধীজীর হত্যাকারী তিনজন ১৭ই জান্য়।রী তারিখে দিল্লী বিমান বন্দরে অবতরণ করলো । তাদের প্রতি সাভারকারের নির্দেশ ছিল যে, গান্ধী, নেহরু ও সোহরাওয়াদীঁকে যেন হত্যা করা হয়। গান্ধীজীর অনশনের সংবাদ শুনে করাচী ও লাহোরের মুসলিম জন- সাধারণের মধ্যে আলোড়ন সৃম্টি হলো । মুসলমান নেতারা অনশন ত্যাগ করবার জন্য গান্ধীজীর কাছে তার পাঠাতে লাগলেন । মৃসল- মান মহিলারা দলে দলে এক এক জায়গায় সমবেত হয়ে গান্ধীজীর জীবন রক্ষার জন) আল্লার কাছে মোনাজাত করতে লাগলো । গান্ধীজীর জীবনের আসা নেই মনে করে গান্ধীর সহকমাঁ পিয়ারে লাল শিখ ও হিন্দুদের আশ্রয় শিবিরে উপস্থিত হয়ে গান্ধীজীর অবস্থা বর্ণনা করলেন । তখন হাজার হাজার হিন্দু ও শিখ বিরলা ভবনে এসে ঘোষণ। করলো, “ আপনি অনশন ভঙ্গ করুন এবং ভাবতকে দুর্দশার কবল থেকে রক্ষা করুন। আমরা দিল্লীতে মৃসলমানদের যে ১১৭টি মসজিদ দখল করেছি, তা এখনই ফিরিয়ে দিচ্ছি, যে সব মুসলমানদের বাড়ী কেড়ে নিয়েছি, তাও ফিরিয়ে দিচ্ছে, এবং শপথ করছি আমরা ম্সলমানদের সংগে এক হয়ে বাস করবো "৮ ১৮ ই তারিখের সন্ধ্যায় ভারত পাকিস্তানকে পঞ্চানন কোটি টাকা ফিরিয়ে দেয়ার নির্দেশ জারি করলো । বিরলা ভবনে গান্ধীজীর শয্যা পার্ে জওহরলাল মাথা নীচু করে বসে কাদছেন। এমন সময় মাউল্টব্যাটেন ও লেডী মাউন্টব্যাটেন গান্ধীজীর নিকটে এলেন । ২২৮ ইতিহাস কথা কয় www.icsbook.info

— পৃষ্ঠা ২৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।