সে আসে প্যাকিং বাক্সে পেরেক মারার কাজ করতো ; সে নাকি ব্রক্মচর্য পালন করতো । সাংবাদিক কলিন্স ও লাপিয়েরে আবিষ্কার করেছেন যে, গডসে তার রাজনৈতিক নেতা সাভারকারের সাথে সমকামিতার শিকার হয়েছিল । গডসে মিঃ জিন্নাকে হত্যার ষড়যন্ত্র করেছিল । তারা হায়দ্রবাদে (সিন্ধ) এক মূসলিম লীগ সভায় বোমা নিক্ষেপ করে এবং গেরিলা তৎপরতা চালায়। মিঃ জিন্না চিকিৎসার জন্য সুইজারল্যান্ডে যাবেন এই আশায় তারা সুইজারল্যান্ডে গিয়ে ও হত্যা করবার পরিকল্পনা করেছিল। কিন্তু মিঃ জিন্না শেষ পর্যন্ত সুইজার- ল্যান্ডে যাননি । | গডসে একজন অস্ত্র চোরা কারবারির সংস্পর্শে এলো । তার নাম বাদগে। গডসে বললো, আমি একটা বিরাট কাণ্ড করতে যাচ্ছি । আমার হ্যান্ড গ্রেনেড ও পিস্তল প্রয়োজন । বাদগে তাকে ডিসেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করতে বলে। ১৯৪% সাল, ১২ ই জান্্য়ারী তারিখে গান্ধী ও মাউন্টব্যাটেনের মধ্যে আলোচনা চলছে । গান্ধীজী জিজ্ঞাসা করলেন যে, যে সব মুসল- মান এখন ও ভারতে আছে তারা কি পাকিস্তানে চলে যাবে, না ভারতে থেকে যাবে? উত্তরে মাউন্টব্যাটেন বললেন. তাদের নিরাপত্তার দায়িত্ব কে নেবে? গান্ধীজী বললেন, কেন, আমার ইচ্ছাশক্তি । 'াউ্ট- ব্যাটেন জিজ্ঞাসা করলেন, হিন্দুরা কি আপনার কথায় কর্ণপাত করবে £ গান্ধীজী অন্য প্রসঙ্গ তুলে বললেন, ভারত পাকিস্তানের পাওনা টাকা দিচ্ছে না। এর প্রতিবাদে আবার আমি অনশন করবো । মাউন্ট- ব্যাটেন জবাবে বললেন, আমার গভর্নমেন্ট পাকিস্তানের পাওনা টাকা না দিয়ে এক কলংকময় অধ্যায়ের সৃষ্টি করেছে। এবং এর ফলে ভ.রতের মুখে কালি মাখানো হয়েছে । গান্ধীজী তখন দৃঢ়তার সংগে বললেন, এবার আমার অনশন হবে এই কালিমা মূছে ফেলার জন্য। গান্ধীজীর যে কথা সেই কাজ। তিনি ৪৮ সালের ৯৩ ই জানুয়ারী তারিখে আবার অনশন শুরু করলেন । বেলা তখন ১১ ৩৫ । ঠিক এই সময় দিল্লী থেকে সাতশো মাইল দূরে পৃনা শহরে নাথ রাম গডসে ও নারায়ণ আপতে গান্ধীজীকে হত্যা করার ব্যবস্থা ইতিহাস কথা কয় ২২৭ www.icsbook.info
— পৃষ্ঠা ২৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।