ইতিহাস কথা কয় মুদাব্বের ফাউন্ডেশন
/ ৩৫৪
📝 লেখা 📖 পিডিএফ

করলো । তারা প্রথমে দিল্লী রেলওয়ে ষ্টেশনে ডজনখানেক মূসলমান কুলি ও পয়েন্টস ম্যানদের নির্মমভাবে হত্যা করে। এই সময় জনৈক ফরাসী সাংবাদিক দেখলেন যে. কনট সার্কেল এলাকায় একদল হিন্দু মুসলমানদের দোকান লুট করছে, আর তার মধ্যে খদ্দর পরিহিত এক ভদ্রলোক হতে লাঠি নিয়ে গুপ্ডাদের উপর হরদম প্রহার চালাচ্ছেন এবং কঠোর ভাষায় তাদের গালাগালি করছেন । আর তার পিছনে একদল পলিশ নিবিকারভাবে দাড়িয়ে আছে। পরে জানা গিয়েছিল এই খদ্দরধারী ভদ্রলোকটি ভারতের প্রধান মন্ত্রী জহরলাল নেহের । দিল্লীর দাংগায় মুসলমান ফল বিক্রেতারা পাইকারীভাবে নিহত হয় এবং তাদের দোকানে অগ্নিসংযোগ করা হয়। সম্রাট হুমায়ূনের মাজারের নিকট মুসলমান বস্তির একটি লোকও গুগাদের কবল থেকে রক্ষা পায় নি। এদের মধ্যে সবচেয়ে নৃশংসতার পরিচয় দিয়েছিল, আর, এস, এস দল। তারা বোরকা পরিহিতা মুসলমান মেয়েদের ধরে ধরে একই স্থানে সমবেত করতে থাকে এবং তাদের বোরকায় কেরোসিন ঢেলে দিয়ে তাতে আগুন জ্বালিয়ে দেয় । এই ঘটনাটা নেহেরুর বাড়ীর সামনে সংঘটিত হয়। নেহের, মুসলমানদের রক্ষা করবার চেস্টা করেছিলেন তার প্রতিবাদেই এই ন্শংসতার আয়োজন । দিল্লীর মুসলমান টাংগাওয়।লারা এই দাংগায় গুণ্ডাদের হাত থেকে রেহাই পায় নি । এক কথায় বলা চলে যে, দিল্লী ও তার পার্শ্ব বতাঁ এলাকায় শাসনব্যবস্থা বলতে কিছু ছিল না। ভারতের স্বাধীনতা ঘোষণার পর গভর্নর জেনারেল মাউন্টব্যাটেন সিম- লায় বিশ্রাম নিচিছলেন । সেই সময় ভি পি মেনন মাউন্টব্যাটেনকে টেলিফোন করে জানালেন যে, “আপনাকে অবিলম্বে দিল্লী ফিরে আসার প্রয়োজন |” উত্তরে মাউন্টবাটেন বললেন, আমি এই সেদিন মাত্র দিল্লী ছেড়ে এসেছি । নেহর, প্যাটেলকে বলে দাও “আমি এখন ফিরছিনে |” “বেশ' আমি বলে দেবো কিন্তু পরে আপনার এই সিদ্ধান্ত বদল করবার আর কোন মানে হবে না। আপনি যদি চব্বিশ ঘণ্টার মধ্যে না আসতে পারেন, তাহলে আর আসবার জন্য আপনাকে কষ্ট করতে হবে না । কারণ তখন, বডড দেরী হয়ে যাবে । এবং এতোদিনে ভারত ধ্বংস হয়ে যাবে 1?” ২২৪ ইতিহাস কথা কয় www.icsbook.info

— পৃষ্ঠা ২৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।