চলেছে, তখন বেগতিক দেখে মাস্টার তারা সিং এবং অন্যান্য শিখ নেতারা দাংগাবিরোধী প্রচারণার জন্য সুযোগ করে দিতে নেহরু ও লিয়াকতের নিকট আবেদন জানালেন । তারা শিখ নেতাদের সামরিক যানবাহন দিয়ে দাংগ।বিরোধী প্রচারণায় লাগিয়ে দিলেন, কিন্তু তাতে কোন ফল হলো না। এর পর নেহরু ও লিয়াকত ঘন ঘন উভয় পাঞ্জাবে সফর শুর করলেন । এর ফলে প্রকাশ্যে দাংগ হাংগামা বন্ধ হলো, কিন্তু পূর্ব পাঞ্জাব থেকে পাকিস্তানগামী মুসলিম রিফিউজিদের ট্রেনের উপর শিখদের আক্রমণ লেগেই থাকলো । অবস্থা যখন এরকম ভয়াবহ, তখন সর্দার বল্লব ভাই প্যাটেল ও সর্দার বলদেব সি: প্ব পাঞ্জাবের দেশীয় র'জ্যসমূহের শাসনকতাদের ডেকে পাঠালেন এবং বললেন তাদের নিজ নিজ এলাকা দিয়ে যখন মৃসলিম রিফিউজিরা পাকিস্তানে যাবে, তখন তাদের পূর্ণ নিরাপত্তা বিধানের যেন ব্যবস্থা করা হয়। এদের নির্দেশ সুফলপ্রসূ হয়েছিল । আগস্ট মাসের শেষ ভাগে ল্ড' মাউন্টব্যাটেন বিশ্রাম নেয়ার জন্য সিমলায় গেলেন ! ভারতীয় মন্ত্রিরা কাজ চালিয়ে যেতে লাগলেন । ৪ ঠা সেপ্টেম্বর তারিখে মিঃ ভি পি মেনন টেলিফোন যোগে জানালেন যে, দিল্লীতে ভয়াবহ সাম্প্রদ।য়িক দাওগা শুরু হয়েছে। আপনি দিল্লী না এলে এদাওগা দমন করা সম্ভব নয়। মাউন্টব্যাটেন দিল্লী এসে এক জরুরী কমিটি গঠন করলেন নেহর. ও প্যাটেলকে নিয়ে এবং তাদের অনুরোধে লর্ভ মাউন্টব্যাটেন চেয়ারম্যানের পদ গ্রহণ করলেন। পাকিস্তান সরকার ও একটি জরুরী কমিটি গঠন করলেন। ইতিমধ্যে উভয় ডমি।নয়ণের মন্ত্রিগণ ঘনঘন মিলিত হতে লাগলেন । লাহোরে জয়েন্ট ম্ভমেন্ট কমিটি গঠিত হলো এবং রিফিউঞ্জী চলাচল সম্পর্কে সকল দায়িত্ব এই মৃভমেন্ট কন্ট্রেল বিভাগের উপর অপিত হলো। লর্ড মাউন্টব্যাটেন নিয়মতান্ভ্রিক প্রধান হিসাবে ভারতের কর্তব্য সম্পর্কে বিশেষ কিছু করতে পারছিলেন নাঃ কারণ ভারতের মন্ত্রিরাই নিয়মতান্ত্রিক বিধানান্সারে কর্তব্য সম্পাদনের অধিকারী । ততসত্বেও লর্ড’ মাউন্টব্যাটেন তার প্রতিপক্ষ পাকিস্তানের গবর্ণর জেনারেল মিঃ জিন্নাহর সংগে ঘন ঘন পরামর্শ করতে লাগলেন । ২২২ ইতিহাস কথা কয় www.icsbook.info
— পৃষ্ঠা ২৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।