হবে না! ফলে, সেনাবাহিনীর ক্ষমতা অনেকখানি হস পেয়েছিল । তার উপর সেনাবাহিনীর মধ্যেও সাম্প্রদায়িক বিষ ভয়াবহভাবে সংক্রমিত হয়ে পড়ায় তারাও দাংগাবাজদের ভূমিকা গ্রহণ করে । বেসামরিক শাসনব্যবস্থা ভেঙে পড়ার কারণ সম্পর্কে অনুসন্ধান করলে দেখা যাবে যে, উভয় পাঞ্জাবে শাসনকার্যে অনভিজ্ত রাজনৈতিক নেতাদের হাতে ক্ষমতা হস্তান্তর করায় তারা দিশেহারা হয়ে পড়েছিল। বেসামরিক শাসন কতৃপক্ষ বিশেষ করে উচচপদস্থ অফিসারগণ তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার আশঙ্কায় কোনরূপ দ.ঢ় পদক্ষেপ গ্রহণ করতে পারেন নি। এর ফলেই অফিসারদের মধো ও কত্তব্যহীনতা ও উশ্ত্খলতা বৃদ্ধি পায়। পাঞ্জাব পৃলিশ ফোর্সে শতকরা ৭০-৮০ জন ছিল মুসলমান । তাদেরকে অমসলিম অফিসাররা ১৫ই আগস্টের পূর্বেই নিরস্ত্র করে দেয়। পূর্ব পাঞ্জাবে এই কারণেই মুসলমান পুলিশদের দাংগা দমনে নিয়োগ করা সম্ভব হয়নি, আর পশ্চিম পাঞ্জাবের হিন্দু পৃলিশরা অত্যন্ত বিশৃ্বলভাবে পূর্ব পাঞ্জাবে পালিয়ে যেতে শুরু করে । শাসনব্যবস্থা ভেঙে পড়ায় পশ্চিম পাঞ্জাবে যেমন হিন্দ্ ও শিখদের লাহোর ও তার সন্নিহিত এলাকা থেকে বিতাড়ন শুরু হলো, তেমনি পূর্ব পাঞ্জাবের অম্বতসর জেলা থেকে মূসল- মানদের বিতাড়ন ও হত্যাকাণ্ড চলতে লাগলো এবং শ্রু হলো উভয় পাঞ্জাবে বাস্তহ।রাদের পলায়ন । অবস্থা যখন এই রকম তখন ল” মাউন্টব্যাটেন জয়েন্ট ডিফেন্স কাউন্সিলের সভা ডাকলেন এবং ফিল্ড মার্শাল অচীনলেকের নিকট থেকে পাঞ্জাবের ভয়াবহ পরিস্থিতির রিপোর্ট গ্রহণ করলেন । লর্ড মাউন্ট- ব্যাটেনের নির্দেশে পন্ডিত নেহরু ও মিঃ লিয়াকত আলী খান তাদের স্ব-স্ব মন্ত্রিসভা এবং সামরিক কমাণ্ডারদের নিয়ে পূর্ব পাঞ্জাবের আম্বালা শহরে আলোচনায় বসলেন । এই আলোচনায় পণ্ডিত নেহরু জানতে পারেন যে, পৃব' পাঞ্জাবে দাংগার জন্য শিখ নেতারাই দায়ী। শিখনেতা মাস্টার তারা সিং এই দাংগায় শিখদের নেতৃত্ব দিচ্ছিলেন, কিন্তু শিখনেতারা দেখলো যে এই দাংগায় শিখদের লাভ অপেক্ষা ক্ষতি হয়ে চলেছে সর্বাধিক এবং শিখদের স্থলে হিন্দু আধিপত্য প্রতিষ্ঠিত হতে ইতিহাস কথা কয় ২২১ www.icsbook.info
— পৃষ্ঠা ২৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।